Katrina-Vicky Baby: ৪২-এ মা হলেন ক্যাটরিনা কাইফ, বিয়ের ৪ বছর পর সন্তান হল ভিকির, ছেলে এল না মেয়ে?
বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ভিকি-ক্যাট বাবা-মা হতে চলেছেন। কিন্তু প্রথম দিকে সে খবর নিয়ে তারকা দম্পতি মুখ খোলেনি। পরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই খবরে সিলমোহর পড়ে। অবশেষে শুক্রবার অর্থাৎ আজ বাবা-মা হলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। ৪২-এ মা হলেন ক্যাট। কোলে ছেলে এল না মেয়ে?
বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ভিকি-ক্যাট বাবা-মা হতে চলেছেন। কিন্তু প্রথম দিকে সে খবর নিয়ে তারকা দম্পতি মুখ খোলেনি। পরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই খবরে সিলমোহর পড়ে। অবশেষে শুক্রবার অর্থাৎ আজ বাবা-মা হলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। কোল আলো করে এল সন্তান। ৪২-এ মা হলেন ক্যাট। কোলে ছেলে এল না মেয়ে?
বাবা হলেন ভিকি কৌশল! ক্যাটরিনার কোল আলো করে ছেলে এল না মেয়ে?
শুক্রবার ভিকি-ক্যাট একটি কার্ড পোস্ট করে তাঁদের ভক্তদের এই সুখবর দেন। সেই সূত্রেই জানা যায় তাঁদের ঘরে ছেলে এসেছে। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা ও ভিকি।
তাঁদের সন্তানের জন্মের খবরে অনুরাগীরা উচ্ছ্বসিত বটেই, পাশাপাশি আনন্দে ভরে উঠেছে ক্যাটরিনা এবং ভিকির পরিবার। এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্টের মাধ্যমে এই খুশির খবরটি শেয়ার করেছেন। পোস্টটি দেখে ভক্তরা ভালোবাসায় ভরে দিয়েছেন তারকা দম্পতিকে, সকলেই তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
তাঁরা যে কার্ডটি শেয়ার করে নেন সেখানে একটি নীল ও সোনালি রঙের কাজ করা একটি শিশুদের হাতে টানা গাড়িতে একটি টেডি বিয়ারকে বসে থাকতে দেখা যায়। আর সেই গাড়ির পায়ার কাছেও একাধিক উপহার দেখা যায়। নীল রঙের সুন্দর কল্কা বর্ডার দেওয়া সেই কার্ডে লেখা ছিল, ‘আমাদের আনন্দের উৎস এসে গিয়েছে। অনেক ভালোবাসা নিয়ে আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানাচ্ছি। ৭ নভেম্বর ২০২৫, ক্যাটনিনা ও ভিকি।’
এই পোস্টটি শেয়ার করে ভিকি লিখেছেন, 'আশীর্বাদ'। বহু তারকা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। করিনা লিখেছেন, ‘ক্যাট... পুত্র সন্তানের মায়ের ক্লাবে স্বাগতম তোমাকে। তোমার এবং ভিকির জন্য আমি খুব খুশি।’ প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, 'তোমাদের দু'জনের জন্য আমি খুব খুশি, অনেক অভিনন্দন রইল।' আয়ুষ্মান খুরানা লিখেছেন, ‘সেরা খবর... তোমাদের দু’জনকেই জানাই অভিনন্দন।'
শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা।’ মাধুরী দীক্ষিত লেখেন, ‘তোমাদের দু’জনকে শুভেচ্ছা জানাই। আমাদের ছোট্ট সোনার জন্য অনেক অনেক ভালোবাসা।' অন্যদিকে, অন্তঃসত্ত্বা পরিণীতি লেখেন, ‘নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানাই।’