‘এবার বিদায় নেওয়ার পালা…’, সোশ্যাল মিডিয়ায় লিখলেন আদৃত-ঘরণী কৌশাম্বি! কী হল হঠাৎ
আদৃত রায়-ঘরণী কৌশাম্বি চক্রবর্তীর পোস্ট নজর কাড়ল আচমকাই। কেমন সবাইকে বিদায় জানালেন। যদিও দিলেন নতুন শুরুর খবরও।
গৃহপ্রবেশ ধারাবাহিকে মাঝপথে এন্ট্রি নিয়েছিলেন কৌশাম্বি চক্রবর্তী। ফুলকি, মিঠাই-এর মতো ধারাবাহিকে শান্তশিষ্ট-ভালোমেয়ে হিসেবেই দর্শকরা দেখেছিল কৌশাম্বিকে। তবে মোহনা হিসেবে যেন সকলকে হতবাক করে দেন তিনি। বলাই বাহুল্য, নেতিবাচক অভিনয় মানেই, দর্শকদের কাছ থেকে অনেক কটাক্ষ, গালাগালি ভেসে আসে চরিত্র, কখনো কখনো অভিনেতাদের উদ্দেশেও। আর সেটা যে কোনো অভিনেতার জীবনেই বড় পাওনা।

বিদায় জানালেন কৌশাম্বি
কদিন আগেই গৃহপ্রবেশ শেষ হওয়ার খবর এসেছিল। আজ সোমবার, অর্থাৎ ৯ মার্চ শেষ সম্প্রচার গঙ্গার। মঙ্গলবার ১০ মার্চ থেকে ৯টায় আসছে গঙ্গা। আর নিজের দর্শকদের বিদায় জানাতে একটি পোস্ট এল মোহনা থুরি কৌশাম্বির থেকে। গৃহপ্রবেশ থেকে কিছু ছবি শেয়ার করে লিখলেন, ‘অবশেষে ডঃ মোহনা সেন রায় হিসেবে বিদায় নেওয়ার পালা। @rajchoco এবং @starjalsha-কে ধন্যবাদ আমাকে গৃহপ্রবেশ-এর অংশ করে তোলার জন্য। ইতিবাচক, তারপর মানসিকভাবে বিপর্যস্ত, আবার ইতিবাচক, এমন একটি চরিত্রে অভিনয় করেছি যেখানে অনেক শেড। আর এই সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত এবং কৃতজ্ঞ।’
থাকছেন ‘গঙ্গা’য়
‘প্রতিটি শেষের একটি নতুন শুরু আছে! একটি নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে আসছি। দয়া করে আগামীকাল রাত ৯টায় শুধুমাত্র starjalsha-তে গঙ্গা দেখুন…! দর্শকদের ভালোবাসা ছাড়া আমাদের পক্ষে কিছুই সম্ভব নয়।আপনারা এভাবেই ভালোবাসা দিয়ে যান।’, আরও লেখেন কৌশাম্বি।
স্টার জলসায় আসছে গঙ্গা সিরিয়াল
গঙ্গা ধারাবাহিকে নায়িকা গীতা এলএলবি-খ্যাত হিয়া। যে গঙ্গার ডুব দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে পয়সা কুড়োয়। শত অভাবের মাঝেও প্রাণোচ্ছ্বল এক মেয়ে। ঠিক উল্টো দিকে সাহেব ভট্টাচার্য ওরফে ‘অর্জুন’। যিনি একজন সৎ পুলিশ অফিসার। আর খুব সম্ভবত, অর্জুন আর গঙ্গার মাঝেই, ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে দেখা যাবে কৌশাম্বিকে। কারণ ট্রেলার থেকে স্পষ্ট কৌশাম্বির চরিত্রটি পছন্দ করে অর্জুনকে। এখন দেখার গঙ্গা-অর্জুনের মাঝে সত্যিই কাঁটা হয়ে দাঁড়ায় নাকি!
আদৃত ও কৌশাম্বির সংসার জীবন
কৌশাম্বির ব্যক্তিগত জীবনের কথা বললে, ২০২৪ সালে বিয়ে করেন তিনি ও আদৃত রায়। মিঠাই সিরিয়াল থেকে যে প্রেমের সূত্রপাত হয়েছিল, তা পরিণতি পায়। বিয়ের পরপরই মা-কে হারান কৌশাম্বি। যদিও সালে নেন আদৃত, ও দুই পরিবার। আদৃতকে শেষ দেখা গিয়েছে মিত্তির বাড়ি ধারাবাহিকে। আর মজার ব্যাপার হল, আদৃতের ছোট পর্দায় ফেরার কথা শোনা যাচ্ছে, আর সেখানে নাকি হিরোইন হিসেবে থাকতে পারেন কৌশা্বির ‘গঙ্গা’র নায়ক সাহেব ভট্টাচার্যের চর্চিত প্রেমিকা সুস্মিতা দে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











