'ভালো থাকিস বন্ধু... ', জন্মদিনে নম্রতাকে ভালোবাসায় ভরালেন কিঞ্জল
একাধারে তিনি যেমন চিকিৎসক তেমন অন্যদিকে একজন অসামান্য অভিনেতা। এক বছর আগে, আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদে মুখর হয়েছিলেন তিনি। তিনি হলেন কিঞ্জল নন্দা। যে অভিনেতার প্রেমে পড়েন বহু মহিলা অনুরাগী, সেই কিঞ্জল কিন্তু মন দিয়েছেন নম্রতাকে।
একাধারে তিনি যেমন চিকিৎসক তেমন অন্যদিকে একজন অসামান্য অভিনেতা। এক বছর আগে, আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদে মুখর হয়েছিলেন তিনি। তিনি হলেন কিঞ্জল নন্দা। যে অভিনেতার প্রেমে পড়েন বহু মহিলা অনুরাগী, সেই কিঞ্জল কিন্তু মন দিয়েছেন নম্রতাকে।

২০২২ সালে সাত পাকে বাঁধা পড়েন কিঞ্জল। এরপর সুখের সংসারে আগমন হয় দুই কন্যা সন্তানের। ২০২৪ সালে প্রথম সন্তানের জন্মের পর ২০২৫ সালের অগস্ট মাসে দ্বিতীয়বার বাবা-মা হন তাঁরা। দুই কন্যা সন্তানের পিতা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন: ‘খুব ভালো ভাগ্য থাকলে তবেই... ‘, ’ওয়েটিং রুম’ কতটা সমৃদ্ধ করল শুভশ্রীকে?
তবে ডাক্তারি থেকে অভিনয়, যে মানুষটা পাশে না থাকলে কোনও কিছুই সম্ভব হতো না সেই নম্রতার আজ জন্মদিন। স্ত্রীর জন্মদিনে তাই তাকে ভালোবাসায় ভরালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাগ করে অভিনেতা লেখেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা, আমার মন খারাপের সঙ্গী। আমার ভালোর সবকিছু।’
কিঞ্জল লেখেন, ‘তুই না থাকলে অনেক কিছু আগেই শেষ হয়ে যেত। যখন সবকিছু শেষ হয়ে আসে তখন প্রতিনিয়ত লড়াই করার শক্তিটা তুই নিয়ে আসিস। নিজের সবকিছুকে পরে রেখে অন্যের ভালো কি করে করা যায়, তোর থেকে শিখি। অনেক মানুষ জানেই না, তুই তাদের জন্য কি করিস।’
সবশেষে অভিনেতা লেখেন, ‘একদিন তুই অনেক বড় ডাক্তার হবি। এটা আমার বিশ্বাস। তবে ভালো ডাক্তার তুই বরাবর, যেদিন থেকে তুই ডাক্তার হয়েছিস। ভালো থাকিস, বন্ধু, ভালোবাসা।’ যে ছবিগুলি অভিনেতা পোস্ট করেছেন তার মধ্যে কোনওটিতে দুজনের একান্ত সময় কাটানোর মুহূর্ত ধরা পড়েছে আবার কোনওটিতে দেখতে পাওয়া যাচ্ছে সন্তানদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে।
দুই সন্তানই এখন বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে। দুজনেই এখন ফিরেছেন কাজে। ডাক্তারির পাশাপাশি সমানতালে কিঞ্জল সামলাচ্ছেন নিজের অভিনয় পেশার দায়িত্ব। যদিও বরাবরের মতো প্রতিবাদের ভাষা তিনি হারিয়ে ফেলেন নি। খুব সম্প্রতি ‘একাডেমি অফ ফাইন আর্টস’ ছবি মুক্তি আটকে যাওয়ায় আবার সরব হতে দেখা যায় অভিনেতাকে।
আরও পড়ুন: 'আপনাদের জন্যই জোকার সাজি... ', জিতুর পাশে দাঁড়ানোর আহ্বান অভ্রজিতের
সোশ্যাল মিডিয়ায় ছবির একটি পোস্টার শেয়ার করে অভিনেতা লেখেন, ‘এক একটা ছবির সঙ্গে অনেক স্বপ্ন জড়িয়ে থাকে। হীরালাল ছবির সময় এই যন্ত্রণাটাই আমি পেয়েছিলাম। চার বছর ধরে একটা ছবিকে মেরে দিয়েছিলেন ছবির প্রযোজক। অনেক ঝড় জল পেরিয়ে ছবিটা এসেছিল মানুষের সামনে। আমরা কলাকুশলীরা টাকা জোগাড় করে ছবিটা রিলিজ করেছিলাম। তাই কষ্টটা বুঝি, শুধু এইটুকুই চাই ছবিটা মানুষ দেখুক। সিনেমা হলে গিয়েই দেখুক।’












