সামান্থার সঙ্গে বিয়ের আগেও সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজ! জানেন তাঁর প্রাক্তনের আসল পরিচয়?

পরিচালক রাজ নিদিমোরু এবং অভিনেতা সামান্থা রুথ প্রভু ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে এক লিঙ্গা ভৈরবী মন্দিরে গাঁটছড়া বাঁধলেন। ২০২৪ সাল থেকে তাঁদের ডেটিংয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু জানেন কি সামান্থার আগেও বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাজ। জানুন তাঁর প্রথম বিয়ে সম্পর্কে।

Published on: Dec 01, 2025 7:50 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পরিচালক রাজ নিদিমোরু এবং অভিনেতা সামান্থা রুথ প্রভু ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে এক লিঙ্গা ভৈরবী মন্দিরে গাঁটছড়া বাঁধলেন। ২০২৪ সাল থেকে তাঁদের ডেটিংয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু জানেন কি সামান্থার আগেও বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাজ। জানুন তাঁর প্রথম বিয়ে সম্পর্কে।

সামান্থার সঙ্গে বিয়ের আগেও সাতপাকে বাঁধা পড়েছিল রাজ! জানেন তাঁর প্রাক্তন কে?
সামান্থার সঙ্গে বিয়ের আগেও সাতপাকে বাঁধা পড়েছিল রাজ! জানেন তাঁর প্রাক্তন কে?

রাজ নিদিমোরু অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে ১৯৭৫ সালের ৪ অগস্ট একটি তেলুগু পরিবারে জন্মে ছিলেন। তাঁর বন্ধু ডিকে অর্থাৎ দ্বিতীয়ার্ধ কৃষ্ণ দশারকোথাপল্লী অন্ধ্রপ্রদেশের চিত্তুরে জন্মগ্রহণ করেন। এসভিইউ কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময় তাঁদের আলাপ। তারপর স্নাতক হওয়ার পর তাঁরা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোনোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। তবে সেখান থেকে ফিরে এসে একসঙ্গে ছবি বানাতে শুরু করেন।

ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের প্রথম ছবি স্ত্রী (২০১৮) তৈরি এবং প্রযোজনা করার পরে, আর তাঁদের পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর ২০১৯ সালে 'ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি জগতে প্যাঁ রাখেন তাঁরা। তারপর ফারজি (২০২৩), গানস অ্যান্ড গুলাবস (২০২৩), সিটাডেল: হানি বানি (২০২৪) এর মতো শো উপহার দেন অনুরাগীদের।

তবে সামান্থা রাজের প্রথম স্ত্রী নন। ২০১৫ সালে রাজ চলচ্চিত্র নির্মাতা তথা লেখক শ্যামালি দেকে বিয়ে করেছিলেন। অন্যদিকে, ২০১৭ সালে, সামান্থা গোয়ায় নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। সেখানে তিনি খ্রিস্টান এবং হিন্দু উভয় রীতি মেনে বিয়ে করেছিলেন। তারপর চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার।

গুঞ্জন শোনা যায় রাজ এবং সামান্থার পরিচয় হয় যখন তাঁরা ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ (২০২১) এর জন্য কাজ করেছিলেন। অন্যদিকে সামান্থা ২০২১ সালেই চৈতন্যের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ কথা প্রকাশ্যে আনেন। অন্যদিকে রাজের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয় ২০২২। তারপর সামান্থা এবং রাজের একে অপরের সঙ্গে ডেটিং করার গুঞ্জন প্রথম ২০২৪ সালে প্রকাশ্যে আসে। ‘সিটাডেল হানিবানি’তে কাজ করার সময়। যদিও তখন তাঁরা এতে সিলমোহর দেননি।

সামান্থা ও রাজের বিয়ে গুঞ্জন রবিবার ছড়িয়ে পড়ে যে সামান্থা এবং রাজ সোমবার ইশা ফাউন্ডেশনে গাঁটছড়া বাঁধতে চলেছেন। সোমবার বিকেলের মধ্যে, অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে তাঁদের লিঙ্গা ভৈরবী মন্দিরে বিয়ে ছবি শেয়ার করেন। সেলিব্রিটি এবং ভক্তদের কাছ থেকে নব দম্পতির অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছেন।

News/Entertainment/সামান্থার সঙ্গে বিয়ের আগেও সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজ! জানেন তাঁর প্রাক্তনের আসল পরিচয়?