বরের হাত ধরে ১ম বার বিধানসভায় কোয়েল! দিলেন মনোনয়ন,রাজ্যসভার সাংসদ পদ পাকা নায়িকা

বর নিসপাল সিং রানের হাত ধরে প্রথমবার বিধানসভায় হাজির কোয়েল। ১৬ই মার্চ বিনা প্রতিদ্বন্দ্বীতায় রাজ্যসভার সাংসদ পদ পাবেন কোয়েল। 

Mar 5, 2026, 14:08:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জল্পনার অবসান ঘটিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার প্রার্থী হিসাবে কোয়েলের নাম ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলের পাশাপাশি তোলপাড় টলিউড। বিতর্ক, কটূক্তিকে পাত্তা দেননি রঞ্জিত কন্যা। বৃহস্পতিবার অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে প্রথমবার বিধানসভায় পা রাখলেন তিনি। পাশে ছিলেন তাঁর জীবনের সবথেকে বড় স্তম্ভ, স্বামী নিসপাল সিং রানে। আরও পড়ুন-মনের মানুষকে আগলে প্রেমের আবিরে নিজেকে রাঙালেন সারেগামাপা জয়ী অঙ্কিতা!

বরের হাত ধরে ১ম বার বিধানসভায় কোয়েল! দিলেন মনোনয়ন,রাজ্যসভার সাংসদ পদ পাকা নায়িকা
বরের হাত ধরে ১ম বার বিধানসভায় কোয়েল! দিলেন মনোনয়ন,রাজ্যসভার সাংসদ পদ পাকা নায়িকা

গুরুদায়িত্ব পালনের অঙ্গীকার:

এদিন বরের হাত ধরেই নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র দিতে পৌঁছান নায়িকা। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য সরিয়ে রেখে কোয়েল মল্লিক এদিন বেছে নিয়েছিলেন অত্যন্ত মার্জিত এবং ধ্রুপদী একটি সাজ। রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে তাঁর পরনে ছিল আসমানি রঙের একটি হ্যান্ডলুম শাড়ি, যার পাড়ে ছিল সোনালি জরির সূক্ষ্ম কাজ।

মনোনয়ন জমা দেওয়ার পর কোয়েল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এটি তাঁর কাছে কেবল একটি পদ নয়, বরং অনেক বড় এক গুরুদায়িত্ব। অভিনেত্রী বলেন, ‘আমি যেন সবার আশীর্বাদ ও ভালোবাসা পাই। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই এবং অনেক মানুষের উপকার করতে পারি, এটাই আমার লক্ষ্য।’

কোয়েলের পাশাপাশি তৃণমূলের অপর তিন প্রার্থীও মনোনয়নপত্র জমা দিলেন এদিন। বাবুল সুপ্রিয়, রাজ্য পুলিশের প্রাক্তন ডিডি রাজীব কুমার এবং আইনজীবী মেনকা গুরুস্বামীও এদিন মনোনয়ন পেশ করেন।

বিতর্ককে পাত্তা নেই:

অভিনেত্রীর প্রার্থী হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং বা বিতর্ক হলেও কোয়েল সেসবে কান দিতে নারাজ। তাঁর মতে, মানুষের সেবার থেকে মহৎ কাজ আর কিছু হতে পারে না। প্রথম দিকে রাজনীতির ময়দানে আসা নিয়ে কিছুটা দোটানা থাকলেও, এখন তিনি সম্পূর্ণ প্রস্তুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

পর্দা থেকে সংসদ:

টলিউডের সফলতম নায়িকাদের একজন হয়ে এবার সংসদের উচ্চকক্ষে বাংলার কথা তুলে ধরবেন কোয়েল। তাঁর বাবা রঞ্জিত মল্লিক বরাবরই বিতর্ক থেকে দূরে থেকেছেন, কোয়েলও সেই ধারা বজায় রেখেই নিজের কাজ দিয়ে সমালোচকদের জবাব দিতে চান।

মনোনয়নপত্র জমা দেওয়ার পালা শেষ। ১৬ই মার্চ রাজ্যসভার নির্বাচন। বঙ্গের পাঁচ আসনের একটি বিজেপির, চারটি তৃণমূলের। সেইমতোই প্রার্থী দিয়েছে দুই দল। বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা। তাই নির্বাচন হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ পদ পাচ্ছেন কোয়েল-বাবুলরা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More