'আমার নিজের খুব একটা…', মেয়ে কাব্যর অভিনয় জগতে আসা প্রসঙ্গে যা বললেন কোয়েল

কাব্য বড় হয়ে যদি মায়ের মতোই ছবির হিরোইন হতে চায়? এই বিষয়ে কোয়েলের কী মত? সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন টলি-কুইন।

Published on: Nov 08, 2025 7:39 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ডিসেম্বরে কোয়েল মল্লিকের কোল আলো করে আসে মেয়ে কাব্য। ছেলের কোলে মেয়ে। বড় আদরের। চলতি বছরের পুজোয় মেয়েকে সকলের সামনে আনেন নায়িকা। মাঝে মাঝেই নানা সাক্ষাৎকারে কোয়েলকে তাঁর ছেলে-মেয়ের খুনসুটির নানা কথা ভাগ করে নিতে দেখা যায়। কিন্তু কাব্য বড় হয়ে যদি মায়ের মতোই ছবির হিরোইন হতে চায়? এই বিষয়ে কোয়েলের কী মত? সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন টলি-কুইন।

'আমার নিজের খুব একটা…', মেয়ে কাব্যর অভিনয় জগতে আসা প্রসঙ্গে যা বললেন কোয়েল
'আমার নিজের খুব একটা…', মেয়ে কাব্যর অভিনয় জগতে আসা প্রসঙ্গে যা বললেন কোয়েল

আরও পড়ুন: 'সম্পর্ক দু’মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়…', প্রেম নিয়ে বর্তমান প্রজন্মকে কী টিপস দিলেন কোয়েল?

TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকাকে এই প্রশ্ন করা হলে কোয়েল বলেন, ‘নায়িকা হওয়া একটা বড় দায়িত্বের জায়গা, বড় কমিটমেন্টের জায়গা। কারণ আমাদের রিপোর্ট কার্ড সকলের সামনে আসে। আমাদের সাফল্য আসুক, বা না আসুক সবটাই সকলের সামনে আসে। এটা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে না। তাই সবার আগে নিজের একটা নিষ্ঠা থাকা দরকার। একটা কমিটমেন্ট থাকা দরকার যেটা মনে হয়। আমার মনে হয় আমি খুব ভাগ্যবতী এরকম একটা ইন্ড্রাস্টিতে আমি স্থান পেয়েছি যেখানে এত মানুষের ঘরের মেয়ে হয়ে গিয়েছি আমি। আমি যখন হল ভিজিটে যাই, এত মানুষ আমার দিকে তাকিয়ে থাকেন। তাঁরা আমাকে যে অনুভূতিটা দেন তা দেখে মনে হয় যে কত বছর ধরে তাঁরা আমাদের চেনেন। একদম কাছের মানুষের মতো করে চেনেন। সেই ফিলিংটার থেকে তো বড় ফিলিং হয় না। তাই ওর যদি এই দিকে আগ্রহ থাকে তাহলে তো নিশ্চয়ই ও করতে পারে।’

এরপর নায়িকা নিজের প্রসঙ্গে বলেন, ‘যদিও আমার নিজের খুব একটা আগ্রহ ছিল না। খুব আকর্ষীক ভাবেই হয়ে গিয়েছে। আমাকে প্রভাতদা যখন বলেছিলেন তখন আমি স্কুলে পড়ি আর আমার মা-বাবা বলেনওনি কারণ যে কোনও বাঙালি পরিবারের মা-বাবা চেয়েছিলেন যে যদি সিনেমার ভূত মাথায় ঢোকে তাহলে আর পড়াশোনা করবে না। তাই তখন আমাকে বলাও হয়নি। কলেজ লাইফে যাওয়ার পর যখন অফার আসে তখন বাবা একটা লম্বা লেকচার দিয়েছিলেন।’

আরও পড়ুন: ঋত্বিক-সোহিনীর 'রান্নাবাটি' দেখে রিভিউ দিলেন টোটা! 'সেক্ষেত্রে পক্ষপাতদোষে…', বিদীপ্তা-কন্যা ইদার প্রশংসায় পঞ্চমুখ নায়ক

প্রসঙ্গত, ২০২০ সালে কোয়েল ও নিসপালের প্রথম সন্তান ছেলে কবীর জন্ম হয়। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর। তারপর ২০২০-র ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর।

News/Entertainment/'আমার নিজের খুব একটা…', মেয়ে কাব্যর অভিনয় জগতে আসা প্রসঙ্গে যা বললেন কোয়েল