Saina-Somraj Age Gap: ‘অনুবান্তি’ সুপারহিট! কনে দেখা আলো-র টিআরপিও ভালো, ‘লাজু’ সাইনা ও ‘অনুভব’ সোমরাজের বয়সের ফারাক কত?

সাইনা-র প্রথম কাজ অনুরাগের ছোঁয়া। অন্যদিকে, সোমরাজ তাঁর কেরিয়ার শুরু করেন ২০১৪ সালে গ্ল্যামহান্ট জেতার পর। জানেন দুজনের বয়সের ফারাক কত?

Published on: Dec 11, 2025 5:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলার কনে দেখা আলো ধারাবাহিক বর্তমানে বেশ চর্চায়। বিশেষ করে দর্শক মনে জায়গা করে নিয়েছে লাজু আর অনুভবের জুটি। যদিও আপাতত ধারাবাহিকে লাজুর সঙ্গে সুদেবকেই দেখানো হচ্ছে। কিন্তু দর্শকরা বরং মনে মনে চাইছেন বনলতা নয়, অনুভব যেন সংসার পাতে লাজুর সঙ্গেই। জানেন কি ‘লাজু’ সাইনা ও ‘অনুভব’ সোমরাজের বয়সের ফারাক কত?

‘লাজু’ সাইনা ও ‘অনুভব’ সোমরাজের বয়সের ফারাক কত?
‘লাজু’ সাইনা ও ‘অনুভব’ সোমরাজের বয়সের ফারাক কত?

সাইনা-র নায়িকা হিসেবে প্রথম কাজ কনে দেখা আলো। এর আগে অবশ্য তাঁকে দেখা গিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। ধারাবাহিকেও দেখা যাচ্ছে লেখাপড়া করে লাজু। গ্রামেরই এক ছেলে সুদেবের সঙ্গে বিয়ে দেয় তার পরিবার। যদিও বিয়ে করে শ্বশুরঘর যাওয়ার সময়তেই বিপত্তি। এক ঝামেলার কারণে বদলে যায় কনে। অনুভবের সঙ্গে শহরে চলে আসে লাজু অজান্তে। এদিকে বনলতা নিজেই ধরে ‘লাজুর আসল বর’ সুদেবের হাত, কারণ অন্য একটি ছেলেকে ভালোবাসত সে! ভেবেছিল পরে জানাজানি হতেই সে নিজের প্রেমিকের কাছে চলে যাবে। কিন্তু পরে সেই প্রেমিক ছেলেটি বনলতাকে গ্রহণ করতে অস্বীকার করে।

বর্তমানে যদিও লাজু মুখোমুখি হয়েছে বনলতার। এনকী সে উদ্যোগ নিয়ে বনলতা আর অনুভবকে এক করারও চেষ্টা করেছে। কিন্তু অনুভব মনে মনে ভালোবেসে ফেলেছে লাজুকেই। লাজু নিজেও খানিকটা আন্দাজ করতে পেরেছে বিষয়টা। কিন্তু যেহেতু সুদেবকে সে বিয়ে করেছিল, সে নিজের স্বামীর সঙ্গে ঘর করতেই বদ্ধ পরিকর। চলতি সপ্তাহে কনে দেখা আলোর রেটিং ছিল ৫.৪।

কত বয়স এখন সাইনা আর সোমরাজের?

প্রায় ১০ বছর ধরে বাংলা ধারাবাহিকে দেখা যাচ্ছে সোমরাজ মাইতিকে। ২০১৬ সালে তাঁকে দেখা গিয়েছিল এই ছেলেটা ভেল ভেলটা-য়। যা তাঁকে পৌঁছে দিয়েছিল খ্যাতির শীর্ষে। যদিও বিনোদনের দুনিয়ায় যাত্রা শুরু ২০১৪ সালে গ্ল্যামহান্ট জেতার পর। টেক্কা রাজা বাদশা, জিয়ন কাঠি-র মতো ধারাবাহিকও রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া সিনমা-সিরিজেও করেছেন কাজ। সেই হিসেবে একদম নতুন মুখ সাইনা।

উইকিপিডিয়া অনুসারে ১৯৯৪ সালের ৪ এপ্রিল জন্ম সোমরাজের। অর্থাৎ বর্তমানে তাঁর বয়স ৩১ বছর ৮ মাস। অন্য দিকে, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা বর্তমানে লেখাপড়া করছেন দশম শ্রেণিতে। অর্থাৎ তাঁর বয়স ওই ১৫-র আশেপাশে।