Rajasree Bhowmick: 'সংসার মানেই শুধু বিয়ে বা বাচ্চা নয়', ৫০ ছুঁইছুঁই রাজশ্রী কেন বিয়ে করেননি?
সংসার মানে তাঁর কাছে শুধু স্বামী-সন্তানের দায়িত্ব পালন নয়। নিজের মতো করে সংসার গুছিয়েছেন রাজশ্রী। অভিনয় তাঁর অক্সিজেন। নিজের শর্তে জীবন কাটছে তাঁর।
বিয়ে হচ্ছে না, আর বিয়ে করছি না- এই দুটো কোনওদিনই এক বিষয় নয়। স্পষ্ট কথায় বুঝিয়ে দিলেন রাজশ্রী ভৌমিক। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ রাজশ্রী। কেরিয়ার শুরু করেছিলেন ছবির জগতে। এরপর পেরিয়েছএ লম্বা সময়। এখন তিনি বাংলা টেলিভিশনের কড়া শাশুড়ি, কখনো বা মমতাময়ী মা। আরও পড়ুন-‘দেরিতে বাড়ি ফিরলে আজও মা-বাবা কথা বলে না’, অভিনয়ের সফরে তৃণার পাশে নেই পরিবার!

বর্তমানে কনে দেখা আলো-তে দেখা মিলছে তাঁর। নানা চরিত্রে তাঁকে দেখা গেলেও, বাস্তবে রাজশ্রী একজন অত্যন্ত স্বাধীনচেতা ও স্পষ্টবাদী মানুষ। পঞ্চাশ ছুঁইছুঁই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে বিয়ে করেননি। কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন।
বিয়ে নিয়ে সমাজের চাপ:
রাজশ্রী আম অর্পিতাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আমাদের সমাজে এখনো মনে করা হয় একটি মেয়ের জীবন পূর্ণতা পায় কেবল বিয়ের মাধ্যমে। তাঁর কথায়, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, কেন বিয়ে করলাম না? আমি মনে করি, বিয়েটাই জীবনের শেষ কথা নয়। কারো ওপর নির্ভর করে বাঁচার চেয়ে নিজের ক্ষমতায় মাথা উঁচু করে বাঁচা অনেক বেশি সম্মানের।’ এই সিদ্ধান্তে নিজের মা-কে পাশে পেয়েছেন রাজশ্রী।
একলা চলার আনন্দ:
না-পাওয়া জীবনে অনেক থাকে। কিন্তু সেই না-পাওয়াকে আঁকড়ে বাঁচায় বিশ্বাসী নন রাজশ্রী। তাঁর বিশ্বাস, বিয়ে বা বাচ্চা হলেই সংসার করা বোঝায় না। তিনি বলেলন, ‘আমার মাও তো আমার দায়িত্ব, আমার দাদা, বৌদি, আমার বাচ্চা (ভাইঝি) সবাই আমার দায়িত্ব।’ নিজের উপার্জিত অর্থে তিল তিল করে নিজের স্বপ্নের বাড়ি সাজানো তাঁর কাছে এক বিশাল প্রাপ্তি রাজশ্রীর কাছে। যদিও সেই বাড়িতে নয়, মা এবং দাদার সঙ্গে জয়েন্ট ফ্যামিলিতেই থাকেন রাজশ্রী।
মায়ের সমর্থনই আসল শক্তি:
অভিনেত্রী জানান, তাঁর এই স্বাধীন জীবনযাত্রার পেছনে সবথেকে বড় হাত তাঁর মায়ের। সমাজ কী বলল, তাতে কান না দিয়ে তাঁর মা সব সময় তাঁকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। বিয়ের জন্য কখনও তাঁকে জোর করা হয়নি, বরং নিজের শর্তে বাঁচতে শেখানো হয়েছে।
রাজশ্রী ‘হ্যাপি সোল’
রাজশ্রী বিশ্বাস করেন, একা থাকা মানেই একাকীত্ব নয়। তিনি নিজের কাজ, নিজের বাড়ি এবং নিজের ব্যক্তিত্ব নিয়ে অত্যন্ত সুখী। তাঁর মতে, ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











