সাহসিকতাই কি তবে কাল হয়ে দাঁড়াবে? বনলতাকে বাঁচাতে কোন বিপদের মুখে পড়বে লাজু?

জি বাংলার কনে দেখা আলো ধারাবাহিকের একটা আলাদাই ফ্যান বেস রয়েছে। সাইনার অসাধারণ অভিনয়ে ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। ২ নববধূর দুটি আলাদা দাম্পত্য জীবনের লড়াইকে নিয়ে তৈরি হওয়া এই গল্পের মোড় ঘুরেছে বেশ অন্যদিকে।

Mar 9, 2026, 23:00:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের একটা আলাদাই ফ্যান বেস রয়েছে। সাইনার অসাধারণ অভিনয়ে ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। দুই নববধূর দুটি আলাদা দাম্পত্য জীবনের লড়াইকে নিয়ে তৈরি হওয়া এই গল্পের মোড় ঘুরেছে বেশ অন্যদিকে।

বনলতাকে বাঁচাতে কোন বিপদের মুখে পড়বে লাজু?
বনলতাকে বাঁচাতে কোন বিপদের মুখে পড়বে লাজু?

এই মুহূর্তে লাজু রয়েছে অনুভবের বাড়িতে। কিন্তু বনলতা এবং অনুভবের বাড়ির বাকি সদস্যরা কিছুতেই লাজুকে মেনে নিচ্ছে না। ফলস্বরূপ লাজু এখন পুরোটাই অনুভবের ওপর ভরসা করেই রয়েছে। কিন্তু এর মধ্যেই অনুভব এবং লাজুর মধ্যে তৈরি হয়েছে এমন একটা বন্ধুত্ব যা সকলের চক্ষুশুল হয়ে উঠেছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে শেষ BAD-এর শ্যুটিং, বিদায়বেলায় রঙের খেলায় মাতলেন দেব-রুক্মিণী

কিন্তু বনলতা যতই লাজুকে অপছন্দ করুক না কেন লাজু বনলতার পুরনো সম্পর্কের কথা জেনে যায় আর বনলতাকে বাঁচানোর জন্য তার পুরনো প্রেমিকের সঙ্গে দেখা করে। কিন্তু ঠিক এই সময় লাজুকে দেখে ফেলে অনুভব। অনুভবের সঙ্গে থাকা ছেলেটিকে চিনতে না পারায় খুব স্বাভাবিক ভাবেই তার রাগ হয়।

লাজুকে ফোন করলেও সে সত্যি কথা বলে না। অনুভবের মনে তৈরি হয় সন্দেহ। লাজু কার সঙ্গে দেখা করছিস সেটা জানার জন্য উসখুস করতে থাকে সে। এদিকে লাজু মনে মনে স্থির করে বনলতাকে যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে। সবমিলিয়ে আবার নতুন করে লাজু কোন বড় বিপদে পড়বে সেটাই এখন দেখার।

আরও পড়ুন: তন্বীর পর এবার ‘চিরদিনই’ থেকে বাদ সুতীর্থ? 'গত একমাস ধরে...', যা বললেন অভিনেতা

লাজুর সাহসিকতার পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারে সেটা দেখা যাবে আগামী ১০ মার্চ এক ঘন্টার মহাপর্বে। ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত কনে দেখা আলো ধারাবাহিকে জানা যাবে লাজু এই পরীক্ষায় আদৌ পাস করতে পারবে কিনা।

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম লিড রোলে অভিনয় করছেন সাইনা চট্টোপাধ্যায়। অভিষেক কন্যার অভিনয় দেখে ইতিমধ্যেই মুগ্ধ দর্শকমহল। তবে শুধু সাইনা একা নয়, এই ধারাবাহিকে প্রত্যেকের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক মহল।