ফের অনুভবের বাড়িতে গৃহপ্রবেশ লাজুর, মেনে নিতে পারবে বনলতা?

দূরে গিয়েও যেন লাজুকে একেবারেই মন থেকে মুছে ফেলতে পারছে না অনুভব। অনুভব এবং লাজু এখন দুজনেই নিজেদের সংসারে ফিরে গিয়েছে। কিন্তু বনলতাকে মন থেকে স্ত্রী মানতে নারাজ অনুভব। অন্যদিকে স্বামীকে কাছে পেয়েও যেন মন থেকে খুশি হতে পারছে না লাজু।

Published on: Jan 22, 2026 8:52 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দূরে গিয়েও যেন লাজুকে একেবারেই মন থেকে মুছে ফেলতে পারছে না অনুভব। অনুভব এবং লাজু এখন দুজনেই নিজেদের সংসারে ফিরে গিয়েছে। কিন্তু বনলতাকে মন থেকে স্ত্রী মানতে নারাজ অনুভব। অন্যদিকে স্বামীকে কাছে পেয়েও যেন মন থেকে খুশি হতে পারছে না লাজু।

ফের অনুভবের বাড়িতে গৃহপ্রবেশ লাজুর
ফের অনুভবের বাড়িতে গৃহপ্রবেশ লাজুর

এমতাবস্থায় ডাক্তারি পড়ার জন্য শহরে আসে লাজু ও সুদেব। অনুভব টাকা দিতে গেলে তাকে অপমান করে লাজু। মনে ভীষণ কষ্ট পেলেও মুখে কিছু বলে না অনুভব। সে সব সময় চায় সে যাকে ভালবাসে তার সব দিক থেকে ভালো হোক।

আরও পড়ুন: অপেক্ষার আর মাত্র ৬ দিন, বিয়ের আগে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বাগদান পর্ব

ডাক্তারি পড়তে এসে আবার নতুন সমস্যায় পড়তে হয় লাজুকে। গ্রাম থেকে যেহেতু ডাক্তারি পড়া সম্ভব নয় তাই শহরেই থাকতে হবে তাকে। ঘর ভাড়া করে থাকা সম্ভব নয় তাই হোস্টেলেই থাকতে হবে তাকে। কিন্তু হোস্টেলের ব্যবস্থা না হওয়ায় অনুভব কিছুটা জোর করেই তাকে নিয়ে আসে বাড়িতে।

লাজুকে এবার বাড়িতেই আসতে দেখে সবাই চমকে যায়। যদিও ঠাকুমা সাদরে অভ্যর্থনা জানায় লাজুকে। কিন্তু বাকি সকলের হয়ে যায় মুখ ভার। তবে সকলের মধ্যে যে মানুষটা সব থেকে বেশি ইতস্তত বোধ করে সে হলো বনলতা।

বনলতা খুব ভালো করেই বুঝতে পারে অনুভব তাকে ভালোবাসে না। হাজার চেষ্টা করেও সে অনুভবের কাছাকাছি যেতে পারে না। এবার সেই রাস্তায় কাটা হয়ে দাঁড়াবে লাজু কারণ মনের মানুষকে আবার সবসময় কাছে পেয়ে বনলতাকে আরও বেশি দূরে সরিয়ে দেবে অনুভব, যা সে একেবারেই চায় না।

অনুভব লাজুকে বাড়িতে নিয়ে এলেই বনলতা সবার আগে প্রশ্ন করে, কেন আবার এই বাড়িতে সে ফিরে আসলো। লাজুকে আশ্রিতা বলায় রেগে যায় অনুভব। সে বলে, লাজু অতিথি। লাজু ভেতরে ঢুকতেই না থাকতে পেরে বনলতা বলে, অতিথিকে নিয়ে তোমার এত চিন্তা কিন্তু বাড়ির বউকে নিয়ে তোমার বিন্দুমাত্র চিন্তা নেই।

আরও পড়ুন: 'আমায় একা হাতে সবটা সামলাতে... ', কেন রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি?

বনলতার মুখে এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে লাজু। সে হয়তো বোঝার চেষ্টা করে বনলতা কেন এই কথা বলল। বনলতা কি তাহলে খুশি নেই অনুভবের সঙ্গে? অনুভব কি তাহলে সত্যি তাকে ভালোবাসে? সম্পর্কের এই দোলাচলে পরে তাহলে কি বাড়ি থেকে বেরিয়ে যাবে লাজু? নাকি নিজের স্বপ্ন পূরণ করার জন্য অনুভবের বাড়িতেই থাকবে?