লাজুকে কাঁদতে দেখে ছুটে এল অনুভব, স্বীকার করে নিল ভালোবাসার কথা,তারপর?
লাজু এবং বনলতা দুজনেই যখন নিজের স্বামীকে ফিরে পেয়েছে তখন হয়তো দর্শকরা ভেবেছিলেন এবার হয়তো ধারাবাহিকের গল্পে আসবে হ্যাপি এন্ডিং, কিন্তু সেটা হওয়ার নয় কারণ অনুভব এবং লাজু ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসছে।
লাজু এবং বনলতা দুজনেই যখন নিজের স্বামীকে ফিরে পেয়েছে তখন হয়তো দর্শকরা ভেবেছিলেন এবার হয়তো ধারাবাহিকের গল্পে আসবে হ্যাপি এন্ডিং, কিন্তু সেটা হওয়ার নয় কারণ অনুভব এবং লাজু ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসছে। দুজন আলাদা মানুষকে বিয়ে করলেও লাজু ক্রমাগত আকৃষ্ট হয়ে পড়ছে অনুভবের দিকে। অন্যদিকে অনুভব আগে থেকেই লাজুর প্রতি দুর্বল।
লাজুকে কাঁদতে দেখে ছুটে এল অনুভব
তবে অনুভব এর আগে হাবেভাবে লাজুকে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করলেও লাজু কিন্তু সুদেবকে ভালোবাসতো এতদিন। স্বামীকে কাছে পাওয়ার জন্য সব রকম চেষ্টা করছিল সে। কিন্তু এখন যেন সে ধীরে ধীরে অনুভবের প্রতি দুর্বলতা অনুভব করে। এর মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রমো যেখানে দেখা গেল অনুভব লাজুর কাছে নিজের ভালোবাসার কথা স্বীকার করে নেয়।
নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, ছাদে কাপড় মেলতে গিয়েছে লাজু ঠিক তখনই সেখানে চলে আসে অনুভব। লাজুর কাছে অনুভব জানতে চাই সে অনুভবকে ভালোবাসে কিনা। লাজু কোন কথা না বলে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে অনুভব তাকে আটকায় জোর করে।
লাজুর মনের মধ্যে কি লুকিয়ে রেখেছে জিজ্ঞাসা করায় লাজু আর নিজেকে ধরে রাখতে পারে না। মুখে হাত চাপা দিয়ে কাঁদতে শুরু করে সে। কাঁদতে কাঁদতে সে বলে বনলতা অনুভবের জন্য কিছু করলে সে ভীষণভাবে রেগে যাচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে সে কিছুতেই বুঝতে পারছে না। লাজুর মুখে এই কথা শুনে মুখে হাসি ফোটে অনুভবের।
অনুভব বলে, এরই নাম তো ভালোবাসা। লাজু তাকে ভালোবেসে ফেলেছে বলেই বনলতাকে একেবারেই সহ্য করতে পারছে না সে। অন্যদিকে অনুভব যে লাজুকে ভালোবাসে সে কথাও অনুভব বলে দেয় তাকে। এরপর গল্পের মোড় কোন দিকে যাবে? বনলতা এবং সুদেব সবকিছু মেনে নিতে পারবে কিনা সেটাই এখন দেখার।
News/Entertainment/লাজুকে কাঁদতে দেখে ছুটে এল অনুভব, স্বীকার করে নিল ভালোবাসার কথা,তারপর?