‘আমি পিডিএ-তে বিশ্বাসী…’, ভ্যালেন্টাইন ডেতে বনির সঙ্গে ছবি দিয়ে লিখলেন কৌশানি

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি হল বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। 'পারব না আমি ছাড়তে তোকে'-এর সূত্রেই প্রেম শুরু হয় এই তারকা জুটির। এবার ভ্যালেন্টাইন ডে তে বনির সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে আদুরে বার্তা দিলেন কৌশানি।

Published on: Feb 14, 2026 8:42 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি হল বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। 'পারব না আমি ছাড়তে তোকে'-এর সূত্রেই প্রেম শুরু হয় এই তারকা জুটির। এবার ভ্যালেন্টাইন ডে তে বনির সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে আদুরে বার্তা দিলেন কৌশানি।

‘আমি পিডিএ-তে বিশ্বাসী…’, ভ্যালেন্টাইন ডেতে বনির সঙ্গে ছবি দিয়ে লিখলেন কৌশানি
‘আমি পিডিএ-তে বিশ্বাসী…’, ভ্যালেন্টাইন ডেতে বনির সঙ্গে ছবি দিয়ে লিখলেন কৌশানি

আরও পড়ুন: 'বছরের পর বছর স্ট্রাগলের পর…', কেরিয়ারের কঠিন সময় নিয়ে মুখ খুললেন সানি

তিনি বনির সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘শুভ ভালোবাসা দিবসের পার্টনার। হ্যাঁ, আমি একেবারেই ফিল্মি, পিডিএ-তে বিশ্বাসী, হাদ সে জ্যাদা রোমান্টিক, জীবনের প্রতিটি মুহূর্ত ভালোবাসা, উষ্ণতার সঙ্গে উপভোগ করি।’

তিনি আরও লেখেন, ‘সিনেমার জগতে পা রাখার পর থেকে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু বাস্তবে তুমি আমার জীবনকে রাজকুমারীর মতো করে সাজিয়েছ, যেমনটা আমরা সিনেমায় দেখি, তুমি আমাকে সম্মান করো, আমাকে অগাধ বিশ্বাস করো এবং আমার খারাপ সময়ে আমার পাশে থেকেছ, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বনি সেনগুপ্ত আশা করি আজ তোমাকে আরও বিশেষ অনুভব করাতে পারব।’

প্রসঙ্গত, টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি বনি-কৌশানি। কেবল পর্দায় নয় বাস্তবেও তাঁরা বহু বছর ধরে যে সম্পর্কে রয়েছেন তা কারুর অজানা নয়। দু'জনে মিলে শুরু করেছেন একটি প্রযোজনা সংস্থাও। পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন: কপালে চন্দন, মাথায় ভেল, টুকটুকে লাল বেনারসীতে বিয়ের আগেই পর্দার কনে বেশে শ্যামৌপ্তি!

'পারব না আমি ছাড়তে তোকে' ছবির হাত ধরেই প্রথমবারের জন্য বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন কৌশানি মুখোপাধ্যায়। এই ছবিতে কৌশানির বিপরীতে নজর কেড়েছিলেন বনি। সেই সময় তাঁদের এই জুটি বেশ মন জয় করে নিয়েছিল দর্শকদের। আর তারপর সেই পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। হিন্দুস্তান টাইমস বাংলাকে বনি সেনগুপ্ত তাঁদের প্রেম প্রসঙ্গে বলেছিলেন, ‘রাজদার অফিসে ওর সঙ্গে আমার প্রথম দেখা, ওয়ার্কশপ করার সময়। প্রেম, ধীরে ধীরে শ্যুটিং করতে করতে শুরু হয়েছিল। যখন বুঝলাম যে ওকে আমি মিস করছি। বুঝতে পারি এটা ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু।'

এরপর আর বেশি ভাবেননি বনি। রায়চকে শ্যুটিং করতে গিয়ে কৌশানিকে প্রেম নিবেদন করে বসেন নায়ক। আর তাঁর থেকে প্রেমের এই প্রস্তাব পেয়ে আর না বলতে পারেননি কৌশানি। সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেনি তাঁরা। বরং অকপটে সকলের সামনে ধরা দিয়েছেন নানা মুহূর্তে। পাশাপাশি তাঁদের এই জুটি বড় পর্দায়ও দর্শকদের একাধিক প্রেমের ছবি উপহার দিয়েছে।