খ্রিস্ট মতের পর এবার হিন্দু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন কৃতির দিদি নূপুর! রইল ছবি
অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন তাঁর স্বামী স্টেবিন বেনের সঙ্গে একটি যৌথ পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে, নূপুর স্টেবিনের সঙ্গে তাঁর হিন্দু রীতিনীতি অনুসারে হওয়া বিয়ের প্রথম ছবি পোস্ট করেছেন।
অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন তাঁর স্বামী স্টেবিন বেনের সঙ্গে একটি যৌথ পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে, নূপুর স্টেবিনের সঙ্গে তাঁর হিন্দু রীতিনীতি অনুসারে হওয়া বিয়ের প্রথম ছবি পোস্ট করেছেন। অভিনেত্রী এবং গায়ক স্টেবিনের বিয়ে উদয়পুরে হয়েছে। এই অনুষ্ঠানের ছবিগুলি সোমবার ইনস্টাগ্রামে দম্পতি পোস্ট করেছেন। ছবিতে, হিন্দু বিয়ের রীতি মেনে দম্পতিকে সাত পাকে বাঁধা পড়তে দেখা যায়।

ছবিতে, সাত পাক ঘোরা এবং মালাবদলের সময় নূপুর এবং স্টেবিনকে খুবই হাসতে দেখা গিয়েছে। একটি ছবিতে স্টেবিনকে নুপুরের কপালে চুমু খেতে দেখা যায়। অন্য একটি ছবিতে, স্টেবিন যখন নূপুরকে সিঁদুর পরাচ্ছিলেন তখন তাঁদের পিছনে দাঁড়িয়ে ছিলেন কৃতি। অন্য একটি ছবিতে, কৃতি শ্যাননকে তাঁর ভাইদের সঙ্গে ফুলের চাঁদোয়া ধরে থাকতে দেখা যায় নূপুরের মাথায়।
শেষ ছবিতে, পরিবারের সদস্যদের দম্পতিকে আশীর্বাদ করতে দেখা যায়। এই ছবিগুলি পোস্ট করে, দম্পতি ক্যাপশনে লেখেন, ‘তুমি আমার আগামিকালের শান্তি এবং আজকের জন্য আমার কৃতজ্ঞতা।’ তাঁদের এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন। তারকারাও নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কৃতি শ্যানন ছবিতে একটি হার্ট ইমোজি ও একটি ইভেল আই ইমোজি দিয়ে মন্তব্য করেন। তিনি ছাড়াও দিশা পাটানি, সুনীল গ্রোভার এবং অন্যান্য সেলিব্রিটিরা নানা মন্তব্য করেছেন।
আরও পড়ুন: ‘ঠাকুমারা ভালোই শিখিয়েছে…’ বুকের খাঁজ থেকে বেরোলো টিস্যু! প্রিয়াঙ্কার দেশি হ্য়াকে হাঁ নিক
প্রসঙ্গত, উদয়পুরে তিন দিন ধরে চলেছিল নূপুর ও স্টেবিনের বিয়ের অনুষ্ঠান। এর মধ্যে ছিল মেহেন্দি, সঙ্গীত এবং গায়ে হলুদ -সহ অন্যান্য আচার-অনুষ্ঠান। যেহেতু স্টেবিন খ্রিস্টান এবং নুপুর হিন্দু তাই তাঁরা প্রথমে খ্রিস্টান রীতিনীতি অনুসারে বিয়ে করেন এবং তারপর রবিবার হিন্দু রীতিনীতি অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীনেশ বিজন, রাঘব শর্মা, বরুণ শর্মা, মৌনি রায়, রোহিত ধাওয়ান, দিশা পাটানি, মনীশ মালহোত্রা, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা এবং আরও অনেক সেলিব্রিটি এই বিয়েতে উপস্থিত ছিলেন।
E-Paper











