Kuldeep Wedding Menu: কুলদীপের বিয়েতে ৬ হাজারি ভোজ! মেনুতে পাহাড়ি ছোঁয়া,রোডোডেনড্রন ফুলের শরবত থেকে ঝাঙ্গোরার ক্ষীর!
প্রতীক্ষার অবসান! শনিবার দেরাদুনের মনোরম পরিবেশে জীবনসঙ্গিনী বংশিকা চাড্ডা-র সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন ভারতীয় ক্রিকেটের জাদুকর কুলদীপ যাদব।
একসময় ভারতীয় ক্রিকেট টিমের অপরিহার্য অংশ হলেও এখন লাইমলাইট থেকে খানিক দূরে। তবে শনিবার রাতে জীবনের নয়া ইনিংস শুরু করছেন কুলদীপ যাদব। উত্তরপ্রদেশের ভূমিপুত্র বিয়ে করছেন উত্তরাখন্ডের মেয়ে বংশিকা চাড্ডাকে।

দেরাদুনের পাহাড় ঘেরা এই বিয়ের আসরে কেবল বর-কনের সাজ নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁদের বিয়ের রাজকীয় ভোজ। কুলদীপের শ্বশুরবাড়ির ঐতিহ্য মেনেই মেনুতে প্রাধান্য পেয়েছে উত্তরাখণ্ডের ‘খাঁটি পাহাড়ি’ স্বাদ।
এই বিশেষ রাজকীয় ডিনারের আকর্ষণীয় মেনু জানতে আপনার চোখ ছানাবড়া হবেই। জানা যাচ্ছে, বিয়ের প্রতি প্লেটে খরচ ৬ হাজার টাকা! এই মহাভোজে কী কী থাকছে, চোখ বুলিয়ে নিন।
স্টার্টার
শুরুতেই বুরানশ শরবত: উত্তরাখণ্ডের জঙ্গল থেকে আনা রোডোডেনড্রন ফুলের টাটকা শরবত।
ভাট কে ডুবকে: কালো সয়াবিন থেকে তৈরি পাহাড়ের বিখ্যাত মুচমুচে স্টার্টার।
পাহাড়ি পনির টিক্কা: পাহাড়ি মশলায় ম্যারিনেট করা নরম পনির।
প্রধান ভোজ
গাহাত কি ডাল: পাহাড়ের ঐতিহ্যবাহী এবং শরীরের জন্য উপকারী কুলথ ডালের বিশেষ প্রিপারেশন।
চৈসুনি: কলাই ডাল রোস্ট করে তৈরি করা উত্তর ভারতের অন্যতম সিগনেচার পদ।
আলু কে গুটকে: লাল লঙ্কা আর জখিয়া ফোরন দিয়ে তৈরি পাহাড়ি আলুর দম।
কাপা: পালং শাক আর চালের গুঁড়ো দিয়ে তৈরি একটি অত্যন্ত সাবেকি পাহাড়ি গ্রেভি।
পাহাড়ি রাইতা: সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তৈরি ঝাঁঝালো ইয়োগার্ট।
শেষ পাতে মিষ্টিমুখ
ঝাঙ্গোরা কি খির: চালের বদলে জোয়ার-বাজরা বা মিলেট দিয়ে তৈরি রাজকীয় পায়েস।
সিংগরি কি মিঠাই: খোয়া ক্ষীর আর মালু পাতার গন্ধে মোড়ানো উত্তরাখণ্ডের বিখ্যাত মিষ্টি।
বাল মিঠাই: আলমোড়ার বিখ্যাত চকোলেট স্বাদের ব্রাউন মিষ্টি।
কুলদীপ যাদব চেয়েছেন তাঁর বিয়ের প্রতিটি পদে যেন উত্তরাখণ্ডের মাটির ছোঁয়া থাকে। ভারতের সেরা এই স্পিনার বংশিকার গুগলিতে ক্লিন বোল্ড হয়ে পাহাড়ের জামাই হতে চলেছেন। অতিথিরা শনিবার এই পাহাড়ি স্বাদের ম্যাজিকে মজে থাকবেন রাতভর। অতিথি তালিকায় রয়েছেন রথী-মহারথীরা। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, আমন্ত্রিত সকলেই।
য়ের আসর থেকে আসা প্রতিটি ছবি এখন নেটপাড়ায় ট্রেন্ডিং। বিশেষ করে কুলদীপের প্রাণের বন্ধু যুজবেন্দ্র চাহাল যেভাবে বিয়ের অন্দরমহলের ছবি সামনে এনেছেন, তাতে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।
বংশিকা চাড্ডা কে?
কুলদীপের জীবনসঙ্গিনী বংশিকা প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে আজকের দিনে লাল লেহেঙ্গায় তাঁর রূপ যেন বিয়ের গ্ল্যামার আরও বাড়িয়ে দিয়েছে। তাঁদের এই রাজকীয় বিয়ের প্রতিটি মুহূর্ত এখন লেন্সবন্দি হচ্ছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











