প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলায় জয়ী কুমার শানু, আদালত দিল বিশেষ নির্দেশ

গতবছর কুমার শানুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী। এই বিষয়টি নিয়ে খুব অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া হয়েছিল উত্তাল। পরবর্তীকালে কুমার শানু এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আদালতে মামলা করেন।

Published on: Jan 23, 2026 9:38 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গতবছর কুমার শানুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী। এই বিষয়টি নিয়ে খুব অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া হয়েছিল উত্তাল। পরবর্তীকালে কুমার শানু এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আদালতে মামলা করেন। প্রাক্তন স্ত্রীর বলা মিথ্যে কথায় তাঁর ভাবমূর্তির ক্ষতি হচ্ছে বলে জানান তিনি।

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলায় জয়ী কুমার শানু
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলায় জয়ী কুমার শানু

অবশেষে সেই মামলার শুনানি হল। মামলায় জয়ী হলেন কুমার শানু। শুনানির সময় বিচারপতি মিলিন্ড যাদব কুমার কুমার শানুর পক্ষে রায় দিয়ে নির্দেশ দেন, গায়ক অথবা গায়কের পরিবারের সম্পর্কে কোনো রকম মানহানি করা অথবা মিথ্যা বা অপবাদ মূলক বক্তব্য লেখা, পোস্ট করা অথবা বলা সম্পূর্ণ বন্ধ করতে হবে।

আরও পড়ুন: আবারও প্রতারণার অভিযোগ পলাশের বিরুদ্ধে, ৪০ লক্ষ টাকা চেয়ে থানার দ্বারস্থ প্রযোজক

শুনানির সময় বিচারপতি বলেন, কুমার শানুর প্রাক্তন স্ত্রী সাক্ষাৎকার দিতে গিয়ে কিছু ব্যক্তিগত আক্রমণ করেন যা একেবারেই উচিত নয়। আগামী দিনে এই সমস্ত ব্যক্তিগত মন্তব্য থেকে বিরত থাকতে হবে তাঁকে। এছাড়াও ডিজিটাল প্লাটফর্ম, সোশ্যাল মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া থেকে কুমার শানু সম্পর্কে সমস্ত নেতিবাচক বা মানহানিকর পোস্ট বা প্রচার অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আদালত।

শুনানিতে কুমার শানুর আইনজীবী জানান, যে সমস্ত সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে কুমার শানুর আর্থিক এবং ব্যক্তিগত ক্ষতি হয়েছে। তবে সেই সমস্ত সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার জন্য আদালতে আবেদন জানালে সেটা খারিজ করে দেয় আদালত। আগামী ২৮ জানুয়ারি আদালতের পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন: গায়ে নেই এক চিলতে কাপড়ও, বুকে চাদর আঁকড়ে শীতের সকালে উষ্ণতা ছড়ালেন সৌমি

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত হয় বিগ বস - এ গিয়ে। সেখানে কুমার শানুর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সরব হন কুনিকা সদানন্দ। এরপরেই গায়কের প্রাক্তন স্ত্রী একটি সাক্ষাৎকারে বলেন, আমি যখন অন্তঃসত্তা তখন ওর একাধিক সম্পর্ক ছিল। আমাকে তখন অত্যাচারও করত ভীষণ। ওই সম্পর্কের কথা জানার পর আমার জীবন চিরকালের জন্য শেষ হয়ে যায়।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিতা এবং শানুর বিয়ে হয়, কিন্তু সাত বছর পর তাঁরা আলাদা হয়ে যায়। ২০০১ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ১৯৯৪ সালে সানু এবং রীতা আলাদা হয়ে যান। তাদের তিন ছেলে রয়েছে।