Kushi-Vedaang Breakup: প্রেম ভাঙল শ্রীদেবী কন্যার, কেন বেদাঙ্গের সঙ্গে টিকলো না খুশির সম্পর্ক?
Kushi-Vedaang Breakup: শ্রীদেবীর ছোট মেয়ের প্রেম ভাঙল। বেদাং রায়নার সঙ্গে টিকলো না দু-বছরের সম্পর্ক।
জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’-এর সেটে তাঁদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। বেটি এবং রেজি হিসেবে পর্দায় তাঁদের উপস্থিতি যতটা নজর কেড়েছিল, পর্দার বাইরেও খুশি কাপুর এবং বেদাং রায়নার বন্ধুত্ব ও প্রেম নিয়ে চর্চা ছিল তার চেয়েও বেশি। কিন্তু গত কয়েক দিনে বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য সুর— গুঞ্জন উঠেছে, তাঁদের দীর্ঘদিনের সম্পর্কে নাকি চিড় ধরেছে।

সোশ্যাল মিডিয়ায় দূরত্ব?
বলিউড তারকাদের সম্পর্কের সমীকরণ অনেক সময়ই বোঝা যায় তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখে। নেটিজেনদের একাংশ লক্ষ্য করেছেন যে, আগে যেখানে খুশি এবং বেদাংকে সবসময় একে অপরের পোস্টে কমেন্ট করতে বা একসঙ্গে ছবি শেয়ার করতে দেখা যেত, এখন সেখানে এক ধরণের শীতলতা কাজ করছে। বিশেষ করে কোনো পাবলিক ইভেন্ট বা পার্টিতে তাঁদের আর আগের মতো একসঙ্গে দেখা যাচ্ছে না, যা বিচ্ছেদের জল্পনাকে আরও উসকে দিয়েছে।
পেশাদার ব্যস্ততা নাকি ব্যক্তিগত দূরত্ব?
বিচ্ছেদের কারণ হিসেবে অনেক সূত্র দাবি করছে যে, উভয়েই এখন নিজেদের কেরিয়ার নিয়ে অতিরিক্ত ব্যস্ত। বেদাং রায়না ‘জিগরা’ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এবং তাঁর হাতে রয়েছে আরও বেশ কিছু বড় প্রজেক্ট। অন্যদিকে, খুশি কাপুরও তাঁর আসন্ন সিনেমা এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কাজের এই প্রবল চাপই কি তাঁদের ব্যক্তিগত জীবনে দূরত্ব তৈরি করল? এই প্রশ্নই এখন ভক্তদের মনে।
প্রসঙ্গত, খুশি ও বেদাং কখনওই আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে কফি উইথ করণ থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে তাঁদের বডি ল্যাঙ্গুয়েজ এবং একে অপরের প্রতি মন্তব্য স্পষ্ট বুঝিয়ে দিত যে, তাঁরা সাধারণ বন্ধুর চেয়েও বেশি কিছু। মুম্বইয়ের রাস্তায় মাঝেমধ্যেই তাঁদের ডিনার ডেটে যেতে দেখা যেত, যা এখন অতীত বলে মনে করছেন অনেকে।
ভক্তদের প্রতিক্রিয়া
এই বিচ্ছেদের খবরে খুশি এবং বেদাংয়ের ভক্তরা বেশ মর্মাহত। ‘দ্য আর্চিজ’ মুক্তির পর থেকেই নেটিজেনদের কাছে তাঁরা ছিল অন্যতম ‘ফেভারিট কাপল’। তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। যদিও খুশি বা বেদাং— কেউই এখন পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি।
দুজনের প্রফেশনাল লাইফের কথা বললে, খুশি আপাতত ব্য়স্ত মম ২ নিয়ে, যেখানে প্রধান চরিত্রে রয়েছেন করিশ্মা তান্না। এই ছবির প্রথমভাগে শ্রীদেবী প্রধান চরিত্রে ছিলেন। বেদাংকে আগামিতে দেখা যাবে ইমতিয়াজ আলির নতুন ছবিতে।
E-Paper











