কুসুমকে কালিমালিপ্ত করল দুষ্কৃতি, মেঘার নতুন চালে কী ভেঙে পড়বে সে?

কিছুদিন আগেই কুসুম ধারাবাহিকের সময়সূচী পাল্টেছে। জি বাংলায় সন্ধে ছটা থেকে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। স্টার জলসার কম্পাস সিরিয়ালের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে কুসুম। এই নতুন প্রতিযোগিতার জন্যই এবার সিরিয়ালের গল্পে এসেছে নতুন মোড়।

Feb 8, 2026, 21:03:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই কুসুম ধারাবাহিকের সময়সূচী পাল্টেছে। জি বাংলায় সন্ধে ছটা থেকে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। স্টার জলসার কম্পাস সিরিয়ালের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে কুসুম। এই নতুন প্রতিযোগিতার জন্যই এবার সিরিয়ালের গল্পে এসেছে নতুন মোড়।

কুসুমকে কালিমালিপ্ত করল দুষ্কৃতি
কুসুমকে কালিমালিপ্ত করল দুষ্কৃতি

কুসুম যেহেতু গাঙ্গুলী পরিবারের অন্যতম প্রিয় সদস্য তাই সব রকম ভাবেই কুসুমকে, সবার সামনে ছোট করার চেষ্টা করছে মেঘা। কখনো ঈশানের সামনে কখনো আবার দেবী মায়ের সামনে। কিন্তু সব সামলেই কুসুম বারবার নিজেকে প্রমাণ করতে পারছে ফলে মেঘার রাগ আরো বেশি বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ কৌশানি? আদৌ পাবেন বিচার?

কুসুমের নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তা দিয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে কুসুম। ঠিক সেই সময় কিছু দুষ্কৃতি তাকে ঘিরে ধরে। কেউ কেউ ফোনে ছবি তোলার চেষ্টা করে কেউ আবার হেনস্থা করার। এসবের মধ্যে যখন কুসুম প্রতিবাদ জানায় ঠিক তখনই কুসুমের মুখে কালি ছিটিয়ে দেয় এক দুষ্কৃতী।

কিন্তু কে রয়েছে এই ঘটনার পেছনে? কে চাইছে কুসুমকে সব দিক থেকে শেষ করে দিতে? সে আর কেউ নয়। মেঘা। বোনের বদলা নেওয়ার জন্য প্রথম দিন থেকেই সে কুসুমের চারিপাশে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে কুসুম চিরকালের জন্য শেষ হয়ে যায়।

এবার কুসুমের মুখে কালি ছিটিয়ে থাকে মানসিকভাবে বিধ্বস্ত করতে চাইছে মেঘা। ৮ এবং ৯ তারিখ কুসুম ধারাবাহিকের এই স্পেশাল এপিসোড দেখতে পাবেন আপনি। তবে কুসুমকে এইভাবে হেনস্থা করার পর মেঘা কী নিজের উদ্দেশ্যে সফল হবে?

আরও পড়ুন: উঠে গিয়েছে সব চুল, চোখে মুখে ক্লান্তি, আচমকা কী হল টোটার? অসুস্থ নাকি অভিনেতা?

প্রসঙ্গত, কুসুম ধারাবাহিকটি শুধু নয়, পাল্টে গিয়েছে, তুই আমার হিরো ধারাবাহিকের সম্প্রচারের সময়। ক্রমাগত এইভাবে স্লট পাল্টানোর ফলে সকলেই ভাবছেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে তুই আমার হিরো ধারাবাহিকটি।

এমন মনে করার আরও একটি কারণ আছে, সেটি হলো কম্পাস ধারাবাহিকের সঙ্গে টিআরপি প্রতিযোগিতায় পেরে উঠছে না তুই আমার হিরো ধারাবাহিক আর তাই তাকে সরিয়ে কুসুমকে প্রতিযোগিতায় নামালো জি বাংলা।