Ranajoy Ex Girlfriend: রাত পোহালে শ্যামৌপ্তিকে বিয়ে! প্রেম ও বিচ্ছেদের সিলসিলা বেশ লম্বা, রণজয়ের প্রেমিকা ছিলেন কারা?
লম্বা সময় সহবাস সম্পর্কে ছিলেন সোহিনী ও রণজয়। তা ভেঙে যাওয়ার পরেই, রণজয়ের জীবনে প্রবেশ শ্যামৌপ্তির। আর সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে। রাত পোহালেই দুজনে বসবেন বিয়ের পিঁড়িতে। ‘ইন্ডাস্ট্রির রোমিও’ হিসেবে পরিচিত রণজয়, কতজনের সঙ্গে ছিল প্রেম?
রাত পোহালেই শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণজয় বিষ্ণু। গুড্ডি ধারাবাহিকে কাজ করার সময় আলাপ, তারপর প্রেম। যদি গুড্ডি-র শুরুর দিকে রণজয় আর সোহিনীর মধ্যে সম্পর্ক ছিল। কোনো এক অজানা কারণে দুজনে আলাদা হন। এরপর অবশ্য সোহিনী নতুন জীবন শুরু করেছেন। সংসার পেতেছেন শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আর রণজয়ের জীবনে প্রবেশ করেন শ্যামৌপ্তি।

তবে সোহিনী-শোভেনর বিয়ের পরপরই হঠাৎ করে লাইমলাইটে চলে আসে রণজয়ের ব্যক্তিগত জীবন। যেন অভিযোগের ঝুলি ওঠে রণজয়ের বিরুদ্ধে। প্রেমিকাদের পয়সায় ‘ফূর্তি’ করা থেকে শুরু করে নানা কিছু। আর শুধু সোহিনী নন, মুখ খোলেন একাধিক। আসলে রণজয়ের জীবনে ‘প্রাক্তনে’র তালিকাটা যে বেশ দীর্ঘ! কার কার সঙ্গে সম্পর্কে ছিলেন নায়ক?
অস্মিতা মুখোপাধ্যায়:
শোনা যায় রণজয়ের জীবনের প্রথম প্রেম ছিলেন অস্মিতা মুখোপাধ্যায়। ২০০৯-১০১০ সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন অস্মিতা আর রণজয়।
আরও পড়ুন: কিছুতেই ঝুঁটি বাঁধতে দিচ্ছে না কৃষভি, গলদঘর্ম হাল শ্রীময়ীর! মেয়েকে কোন নায়িকার সঙ্গে তুলনা কাঞ্চনের
প্রিয়াঙ্কা মণ্ডল:
২০১৫ সাল নাগাদ ফের নতুন করে প্রেম আসে রণজয়ের জীবনে। আর এবার তা হল প্রিয়াঙ্কা মণ্ডল। এবারও প্রায় চার বছর চলে এই সম্পর্ক। তবে তা ভেঙে যায় ২০১৮ সাল নাগাদ। এবারও প্রেম ভাঙার কারণ ছিল অজানা।
সায়ন্তনী গুহঠাকুরতা:
আর সায়ন্তনীর সঙ্গে রণজয়ের সম্পর্ক ছিল প্রায় ৩ বছরের। এই সম্পর্ক চলেছিল ২০১০ সাল থেকে ২০১৩ অবধি।
শিবাঙ্গী শর্মা:
২০১৩ সাল নাগাদ, অর্থাৎ সায়ন্তনীর সঙ্গে সম্পর্ক ভাঙার বছরই রণজয়ের নাম জড়ায় শিবাঙ্গী শর্মা নামক এক তরুণীর সঙ্গে। তবে প্রেমের মেয়াদ ১ বছরও ছিল না।
অন্তরা চৌধুরী:
এখানেই শেষ হয় না রণজয়ের প্রেমের কাহিনি। ২০১৯ সাল নাগাদ রণজয়ের জীবনে আসে মডেল অন্তরা চৌধুরী। এটিও খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি।
সোহিনী সেনগুপ্ত:
ওয়েব সিরিজ ‘জাজমেন্ট ডে’-এর শুটিং করতে করতে ভালোবাসা হয় সোহিনী আর রণজয়ের। ২০১৯ সাল থেকে সম্পর্ক চলে ২০২২ অবধি। সেই সময় লিভ ইনেও ছিলেন দুজনে। হ্যাপি গো লাকি কাপল হিসেবে ছিলেন পরিচিত সকলের কাছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











