'যারা দু’দিন হল ভ্লগ করতে শিখেছ, তোমরা আসলে কিছুই করে উঠতে পারোনি…', হঠাৎ কেন এমন বললেন মধুবনী?

মধুবনী গোস্বামী টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি তাঁর রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে শেয়ার করে নেন। আর তার জন্য অনেক সময় কটাক্ষের শিকারও হতে হয় তাঁকে। আর এই কটাক্ষ অনেক সময় ভ্লগারদের থেকেো শুনেছেন তিনি। এবার সেই সব ট্রোলারদের কড়া জবাব দিলেন নায়িকা।

Published on: Feb 22, 2026 11:45 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মধুবনী গোস্বামী টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি তাঁর রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে শেয়ার করে নেন। আর তার জন্য অনেক সময় কটাক্ষের শিকারও হতে হয় তাঁকে। আর এই কটাক্ষ অনেক সময় ভ্লগারদের থেকেো শুনেছেন তিনি। এবার সেই সব ট্রোলারদের কড়া জবাব দিলেন নায়িকা।

'যারা দু’দিন হল ভ্লগ করতে শিখেছ, তোমরা আসলে কিছুই করে উঠতে পারোনি…', হঠাৎ কেন এমন বললেন মধুবনী?
'যারা দু’দিন হল ভ্লগ করতে শিখেছ, তোমরা আসলে কিছুই করে উঠতে পারোনি…', হঠাৎ কেন এমন বললেন মধুবনী?

আরও পড়ুন: শুভশ্রীর সঙ্গে গানে তালে পা মেলালো মেয়ে ইয়ালিনি! নাচ নয়, সেই সময় ইউভান কী করল জানেন?

সম্প্রতি তিনি নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ছোটো ছোটো ভাইয়েরা বোনেরা, যারা দু’দিন হল ভ্লগ করতে শিখেছ এবং সেই সুবাদে একটু আধটু পরিচিতি পেয়েছ, তাঁদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা আসলে কিছুই করে উঠতে পারোনি। হ্যাঁ, আবার পড়ো। তোমরা আসলে কিছুই করে উঠতে পারোনি।'

তিনি আরও লেখেন, ‘ভালো গান গেয়ে মানুষের মনে জায়গা করে নিতে দম লাগে। ভালো অভিনয় করে মানুষের মনের মণিকোঠায় স্থান পেতে দম লাগে। ভালো গল্প বা উপন্যাস লিখে বা ভালো ছবি বানিয়ে মানুষের মধ্যে তা ছড়িয়ে দিতে দম লাগে। ভালো নির্মাতা হয়ে সেই ছবি বা সৃষ্টি সমাজের বুকে মেলে ধরতে দম লাগে। ডাক্তার- ইঞ্জিনিয়ার হয়ে মানুষের সেবা করতেও দম লাগে। কিন্তু কিসে দম লাগে না জানো? এই ধরো, একজন স্বনামধন্য ব্যক্তিকে পার্সোনাল অ্যাটাক করে একটু সস্তার পাবলিসিটি কুঁড়োতে!’

আরও পড়ুন: ১৯ বছরের ছোট বয়ফ্রেন্ডে মজে মালাইকা! কোটি কোটি টাকার মালিক হর্ষর পেশা কী জানেন?

তিনি লেখেন, ‘যারা ফেসবুক ইনস্টাগ্রামে ফলোয়ার বানিয়ে ধরাকে সড়া জ্ঞান করছ এবং সিনিয়রদের অপমান করছ, তাদের কিছু মজার জিনিস বলতে চাই। ইনস্টাগ্রামে, আমাদের সবার প্রিয় ৯০ -এর দশকের সুপারস্টার, যাঁকে আমরা, The Last of the Stars হিসেবেও জানি, তাঁর চেয়ে এখনকার বলিউডের অনেক নায়ক বা নায়িকার ফলোয়ার বেশি। আবার, ইনস্টাগ্রামেই আমাদের সবার প্রিয় একজন কিংবদন্তি সংগীতশিল্পী, (যিনি একজন বিখ্যাত music director এর ঘরণীও ছিলেন) তাঁর থেকে এখনকার বাংলা এবং বলিউড মিলিয়ে যে কোনো গায়ক বা গায়িকার ফলোয়ার বেশি। আবার এমন অনেক লেজেন্ড রয়েছেন, যাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই নেই। তাতে লেজেন্ডদের কি গেল আর কি এল?’

মধুবনীর কথায়, ‘কিছু কিছু মানুষ এবং তাদের সৃষ্টির ব্যাপ্তি এই এখনকার সোশ্যাল মিডিয়া, ফলোয়ার- এসবের ওপর নির্ভর নয়, এসবের থেকে অনেক অনেক ঊর্ধ্বে, এটা জানা বা বোঝার জন্য অবশ্য প্রকৃত শিক্ষার দরকার (যেটা সব সময় পুঁথিগত নাও হতে পারে) Moral of the story- বুঝে শুনে কথা বলতে হয়, না হলে কমেন্ট সেকশন অফ করে দিতে হয়!'