রাজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন কখনও তৈরি হয়নি প্রসঙ্গে লিখতেই ফের ট্রোল মধুবনী! 'ঢাক না বাজালেও চলে…', খোঁচা নেটিজেনদের

রাজার সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন কখন তৈরি হয়নি প্রসঙ্গে লিখতেই ফের ট্রোল মধুবনী! 'বেশি সময় লাগে না…', খোঁচা নেটিজেনদের।

Published on: Jun 18, 2025 10:42 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরও পড়ুন: তিন বছর কাজ ছিল না কৌশিকের! সিরিয়াল করে স্বামীর অপারেশ খরচ সামলে সংসার চালিয়েছে চূর্ণী

রাজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন কখনও তৈরি হয়নি প্রসঙ্গে লিখতেই ফের ট্রোল মধুবনী!
রাজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন কখনও তৈরি হয়নি প্রসঙ্গে লিখতেই ফের ট্রোল মধুবনী!

আর তাঁর এই পোস্ট দেখেই নেটিজেনরা ফের নানা মন্তব্য করেন। একজন লেখেন, উফ, আপনার মাথা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। কী যে ভাবছেন, কী যে করছেন? লোকের মাথাটা খারাপ করে দিচ্ছেন। কিন্তু পয়সা ইনকাম করার খুব সহজ পথ খুঁজেছেন। আর এই কর্ণফ্লেক্স, ওই ফ্লেক্স বন্ধ করুন তো।' আর একজন লেখেন, ‘বাবাহ গো! কত ফ্লেক্স। বলছিলাম দিদি বিচ্ছেদের খবর পাওয়া না যাওয়াই ভালো, তবে পেতেও তো বেশি সময় লাগে না তাই না? তখন এই ফ্লেক্স কোথায় যাবে? ভালোবাসা অটুট রাখতে এত ঢাক না বাজালেও চলে।’ তবে অনেকে নায়িকাকে তাঁদের নতুন বাইকের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।

রাজা গোম্বামী ও মধুবনী গোস্বামী টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি। তাঁরা তাঁদের রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে শেয়ার করে নেন। আর তার জন্য অনেক সময় কটাক্ষের শিকারও হতে হয় দম্পতিকে। বিশেষ করে বিগত কয়েক দিন ধরে মধুবনীর নানা পোস্ট ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। তবে তার মাঝেই বুধবার রাজার একটি পোস্ট নিয়েও বেশ বিতর্ক তৈরি হয়। সেখানে অভিনেতা লিখেছিলেন পরীক্ষার ফল খুব একটা ভালো না হওয়ার পরও বর্তামানে তিনি এবং স্ত্রী মধুবনী ৩টিরও বেশি বাড়ি আছে। আর তাঁর এই পোস্ট সামনে আসতেই নানা কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেতাকে।

আরও পড়ুন: 'আমাদের ক্ষেত্রে হয়েছে…', ৩২ বছরের সংসার জীবনে তৃতীয় ব্যক্তি আসা প্রসঙ্গে যা বললেন কৌশিক-চূর্ণী

আর তারপরই সেই পোস্টের রেশ টেনে ফের মধুবনী একটি পোস্ট করেন। সেখানে অনুরাগীদের সঙ্গে একটি সুখবরও ভাগ করে নেন। কী সেই সুখবর জানেন? নতুন বাইক কিনেছেন অভিনেত্রী। সেই ছবিটিও শেয়ার করে নেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বাইক কিনলাম… রয়্যাল এনফিল্ড থেকে… এনি আইডিয়া, কোন মডেল?? পুনশ্চ- আসল ফ্লেক্সটা এটা নয়, যে কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে… আসল ফ্লেক্সটা কি, সেটা যদি বুঝতেন… এই যে মিয়া বিবি মিলে, যা করি, সব এক জোট হয়ে করি…। একে অপরকে সাপোর্ট করে করি … । এটাই তো আসল ফ্লেক্স…। আজ এর সঙ্গে, কাল ওর সঙ্গে, পরশুদিন অন্য কারুর সঙ্গে, আমাদের দুজনের মধ্যে কাউকেই যে দেখা যায় না। এটাই তো আসল ফ্লেক্স। কোনওরকম কোনও বিচ্ছেদের খবর কানে আসে? এটাই আসল ফ্লেক্স।’