ভাত ছাড়াই সম্পন্ন ‘আইবুড়ো ভাত’! বিয়ের দিকে প্রথম ধাপ মধুমিতা- দেবমাল্যর

বিয়ের মরসুম এলেই শুনতে পাওয়া যায় একের পর এক বিয়ের খবর। ভালোবাসার এমন সুমধুর পরিণতি দেখতে কার না ভালো লাগে। যদিও এখন মিলনের মতই বিচ্ছেদের খবরও শুনতে পাওয়া যায় বহু। কেউ কেউ আবার বিচ্ছেদের পর নতুনভাবে সাজিয়ে নেন নিজের সংসার।

Published on: Dec 15, 2025 5:41 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিয়ের মরসুম এলেই শুনতে পাওয়া যায় একের পর এক বিয়ের খবর। ভালোবাসার এমন সুমধুর পরিণতি দেখতে কার না ভালো লাগে। যদিও এখন মিলনের মতই বিচ্ছেদের খবরও শুনতে পাওয়া যায় বহু। কেউ কেউ আবার বিচ্ছেদের পর নতুনভাবে সাজিয়ে নেন নিজের সংসার।

ভাত ছাড়াই সম্পন্ন ‘আইবুড়ো ভাত’!
ভাত ছাড়াই সম্পন্ন ‘আইবুড়ো ভাত’!

২০১৫ সালে সৌরভ চক্রবর্তী সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন মধুমিতা। বেশ সুখেই জীবন কাটছিল তাঁদের। কিন্তু ২০১৯ সালে আচমকাই দুজনের পথ আলাদা হয়ে যায়। প্রথম বিবাহ বিচ্ছেদের পর বেশ খানিকটা সময় একাই ছিলেন অভিনেত্রী, তারপর আবার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

আরও পড়ুন: বড়দিনে বক্সঅফিসে মুখোমুখি টক্কর দেব-শুভশ্রীর! ‘এই ছবিটার সামনে…’, যা বললেন নায়িকা

প্রথম বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ যেমন লুকিয়ে রাখেননি মধুমিতা, ঠিক তেমনি লুকিয়ে রাখেননি দেবমাল্যর সঙ্গে তার সম্পর্কের কথা। প্রথম থেকেই সমাজ মাধ্যমে সবকিছুই ভাগ করে নিয়েছিলেন তিনি। এবার পোস্ট করলেন নিজের প্রথম আইবুড়ো ভাত খাওয়ার ছবি। আগামী বছর জানুয়ারি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা দম্পতি, এতদিন গুঞ্জন বলে কাটিয়ে গেলেও এবার আইবুড়ো ভাতের ছবি পোস্ট হতেই স্পষ্ট হয়ে যাচ্ছে আগামী বছরের জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মধুমিতা- দেবমাল্য।

সোশ্যাল মিডিয়ায় মধুমিতা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি সাদা কালো চুরিদার পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি, দেবমাল্যর পরনে কালো রঙের পাঞ্জাবি। যে বন্ধুদের আমন্ত্রণে এই প্রথম আইবুড়ো ভাত খাওয়া, তাদের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

তবে মধুমিতার এই প্রথম আইবুড়ো ভাত খাওয়ার ছবি পোস্ট হতেই নেট দুনিয়ার বাসিন্দাদের একটাই প্রশ্ন, ভাত কোথায়? আইবুড়ো ভাত ভাত ছাড়া কিভাবে সম্পন্ন হল? বাঙালিয়ানার স্পর্শ কেন নেই? কেন প্রাশ্চাত্য দেশের স্টাইলে আইবুড়ো ভাত খাওয়ানো হল, এই প্রশ্ন করেছেন অনেকেই।

আরও পড়ুন: তুমুল প্রেমচর্চার মাঝেই সাহেবের সঙ্গে ক্রিসমাস উদযাপন সুস্মিতার! 'সান্টা…', যা লিখলেন নায়িকা

আসলে মধুমিতার বন্ধুরা একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দুজনকে আইবুড়ো ভাত খাইয়েছেন, যেখানে সবকটি পদ ছিল অবাঙালি। চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবার খাওয়ানোর মাধ্যমে তারকা জুটির আইবুড়ো ভাত পর্ব সারেন বন্ধুরা, আর তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে একজন বাঙালি মেয়েকে কেন চাইনিজ বা কন্টিনেন্টাল খাইয়ে আইবুড়ো ভাত পর্ব সম্পন্ন হল?

যদিও এই প্রশ্নের পাশাপাশি বেশিরভাগ মানুষ মধুমিতার আগামী দিনের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাঁকে। ২০২৬ সালের মধুমিতাকে নববধুর সাজে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না তাঁর ভক্তরা। কেউ কেউ আবার অভিনেত্রীকে মেহেন্দি পড়ানোর বাসনাও জানিয়েছেন। সব মিলিয়ে আপাতত টলিপাড়ায় এখন মধুমিতার বিয়ে নিয়ে চর্চা সরগরম।