কাট শুনেও চুমু খাওয়া থামাননি বিনোদ খান্না! রক্তাক্ত হয় ঠোঁট, অস্বস্তিকর দৃশ্য নিয়ে এতদিনে মুখ খুললেন মাধুরী
আজ ফির তুমপে প্য়ায়ার আয়া হ্যায় গানে ভেজা শরীরে বিনোদ খান্নার সঙ্গে রোম্যান্সের দৃশ্য করতে গিয়ে বেকায়দায় পড়েছিলেন মাধুরী। এতদিন পর অস্বস্তি নিয়ে মুখ খুললেন নায়িকা।
মাধুরী দীক্ষিত বলিউডের সর্বকালের সফল অভিনেত্রীদের অন্য়তম। নব্বইয়ের দশকে ব্লকবাস্টার হিট দিয়েছেন নায়িকা। তবে তাঁর ক্যারিয়ারে এমন একটি সাহসী দৃশ্যও রয়েছে যা এখনও খবরে রয়েছে এবং তা হ'ল বিনোদ খান্নার সাথে তাঁর চুম্বনের দৃশ্য যা সেইসময় ঝড় তুলেছিল। দয়াবন ছবির দৃশ্য সেটি। এখন মাধুরী বহু বছর পরে সেই দৃশ্যে নিয়ে কথা বলেছেন।

এই ছবি মুক্তির সময় বিনোদ খান্না একজন বড় তারকা ছিলেন এবং মাধুরী একজন নবাগত ছিলেন। যিনি ইন্ডাস্ট্রিতে পায়ের নীচে শক্ত মাটি খুঁজছেন। 'আজ ফির তুমপে প্যায়ার আয়া হ্যায়' গানে বিনোদ খান্না এবং মাধুরীর বেশকিছু সাহসী এবং চুম্বনের দৃশ্য ছিল। রেডিও নাশার সঙ্গে কথা বলার সময় মাধুরী বলেন, এই দৃশ্যের জন্য তিনি খুব লজ্জিত হয়েছিলেন এবং তিনি এতটাই অস্বস্তি বোধ করেছিলেন যে ভবিষ্যতের জন্য নিজের জন্য একটি সীমানা তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন।
মাধুরী বলেন, ‘আমি মনে করি এটি একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া বা শেখার প্রক্রিয়া। আপনি সবকিছু ঠেকে শিখতে পারেন এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সেই দৃশ্যের পরে, আমিও খুব লজ্জা পেয়েছিলাম এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর এমন কিছু করব না’। মাধুরী এর আগে বলেছিলেন যে ছবিতে স্বাক্ষর করার সময় তিনি এই দৃশ্য সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না। মাধুরী বলেন, আজও সেই দৃশ্য দেখে অবাক হয়ে যান তিনি। মাধুরীকে আবার ফিরোজ খানের বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যখন তিনি বলেছিলেন যে এটি মাধুরীর সাথে অন্যায় ছিল এবং সেই দৃশ্যের শুটিং করা উচিত ছিল না। এ প্রসঙ্গে মাধুরী বলেন, এখান থেকে তিনি এমন একটি শিক্ষা পেয়েছেন যা তিনি এখন সর্বদা অনুসরণ করেন।
রিপোর্ট অনুসারে, বিনোদ খান্না এই দৃশ্যের শ্যুটিং চলাকালীন জ্ঞানশূন্য হয়ে পড়েন। পরিচালক কাট বলার পরেও চুম্বন চালিয়ে যান, যা মাধুরীর চোখে জল এনেছিল। শোনা যায়, নায়িকার ঠোঁট কেটে রক্ত বার হয়েছিল। তবে এ বিষয়ে কিছু স্পষ্ট করেননি মাধুরী। মাধুরী দীক্ষিতের কাছে ক্ষমা চেয়েছেন বিনোদ খান্নাও। একই সময়ে, মাধুরী দয়াভানের পরে আর কখনও বিনোদ খান্নার সাথে কাজ করেননি।












