'আমি কাজ ছাড়া কিছু বুঝি না... ', ৮ ঘন্টা বিতর্কে কি এবার দীপিকাকে কটাক্ষ মাধুরীর?

দীপিকা পাডুকোনের কাজের সময়সীমা নিয়ে বিতর্কের পর মাধুরী দীক্ষিত জানালেন কেন এটি অভিনেতাদের জন্য ভিন্ন।

Published on: Dec 02, 2025 7:49 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

৮ ঘণ্টার বেশি কাজ করবেন না তিনি, দীপিকার এই দাবি ধীরে সোশ্যাল মিডিয়া হয়েছিল উত্তাল। বলিউড থেকে টলিউড বহু সেলেব্রেটি এই বিষয়ে মুখ খুলেছিলেন। অনেকে যেমন ব্যাপারটিকে সমর্থন করেছিলেন তেমন অনেকেই বলেছিলেন এই কাজে এত সময় মেপে কাজ করলে চলে না।

৮ ঘন্টা বিতর্কে দীপিকাকে কটাক্ষ মাধুরীর?
৮ ঘন্টা বিতর্কে দীপিকাকে কটাক্ষ মাধুরীর?

কেউ কেউ যেমন অক্ষয় কুমারের ৮ ঘন্টার কাজের প্রসঙ্গ তুলে দীপিকাকে সমর্থন করেছিলেন কেউ আবার নিজেদের কাজে তুলনা টেনে জানিয়েছিলেন কাজ করতে গেলে অনেক সময় ১২ থেকে ১৪ ঘন্টাও কাজ করতে হয়। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

আরও পড়ুন: 'একটা পথও মসৃণ নয়... ', নতুন চরিত্র কতটা চ্যালেঞ্জিং শিরিনের কাছে?

সম্প্রতি এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকারে মাধুরী জানান, আসন্ন সিনেমা মিসেস দেশপান্ডে শুটিং চলাকালীন তিনি একটানা ১২ ঘন্টার বেশি কাজ করেছিলেন। তিনি যে কাজকে কতটা সম্মান করেন আর ভালোবাসেন সে কথাও জানিয়েছেন মাধুরী।

আড্ডা চলাকালীন মাধুরী বলেন, যখন মিসেস দেশপান্ডে ছবিটির শুটিং চলছিল তখন প্রায় প্রতিদিন ১২ ঘণ্টার বেশি কাজ করতাম। আমি প্রত্যেককেই নিজের মতো ভাবি। আমি ভিশন ওয়ার্কহোলিক। কাজ ছাড়া কিছু বুঝিনা আমি। হয়তো আমি অনেকটাই আলাদা কিন্তু কারো যদি ক্ষমতা থাকে যে তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না সে কথা তিনি বলতেই পারেন। প্রত্যেকের নিজের জীবন রয়েছে এবং নিজেদের কথা বলার অধিকার রয়েছে।

আরও পড়ুন: গাড়িতে উঠতেই ভয়ংকর আক্রমণ, চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সুদীপা

প্রসঙ্গত, কল্কি এবং স্পিরিট ছাড়ার পর এই বিতর্ক নিয়ে দীপিকা বলেছিলেন, বহু পুরুষ দিনের পর দিন আট ঘন্টার মধ্যে কাজ করে চলে যাচ্ছেন তাদের কেউ কিছু বলে না। যখনই একজন মেয়ে এই বিষয় নিয়ে কথা বলল তখনই তা নিয়ে বিতর্ক তৈরি হলো। কিন্তু ব্যাপারটা বিতর্ক তৈরি হওয়ার মতোই নয়।

উল্লেখ্য, নাগেশকুকুর পরিচালিত মাধুরী দীক্ষিত অভিনীত মিসেস দেশপান্ডে ফরাসি থ্রিলার লা মান্তে ছবির অফিসিয়াল রিমেক। এই ছবিতে এমন একজন সিরিয়াল কিলারের কথা বলা হয়েছে যে নিজের ছেলের জন্য সব কিছু করতে পারে। ছবিটি আগামী ১৯ ডিসেম্বর জিও হটস্টারে মুক্তি পাবে।

News/Entertainment/'আমি কাজ ছাড়া কিছু বুঝি না... ', ৮ ঘন্টা বিতর্কে কি এবার দীপিকাকে কটাক্ষ মাধুরীর?