Malaika Arora: ডিভোর্সের পর পুরুষ হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করছে, আর মেয়েরা করলেই দোষ…', প্রাক্তন বরকে খোঁচা মালাইকার?
Malaika Arora: মেয়েদের ডিভোর্স আর পুর্নবিবাহ নিয়ে আজও সমাজ একচোখামি করতে ছাড়ে না! কেন এই দ্বিচারিতা প্রশ্ন তুললেন মালাইকা?
অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সাথে ১৭ বছরের বিয়ে টেকেনি মালাইকার। ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন, কিন্তু সেই বিয়ের পরিসমাপ্তি ঘটে ডিভোর্সে। এরপর অর্জুন কাপুরের সঙ্গে ৫ বছর চুটিয়ে প্রেম করেছেন মালাইকা। সেই প্রেম নিয়ে কত্ত চর্চা, কত্ত গল্প। কারণ বয়সে মালাইকার চেয়ে প্রায় ১২ বছরের ছোট ছিলেন অর্জুন কাপুর। সেই প্রেম অবশ্য় বছর কয়েক আগে ভেঙেছে।

তাই ভালোবাসায় ছ্যাঁকা খাওয়ার অভিজ্ঞতা হোক কিংবা তিক্ত দাম্পত্য, সবরকম অভিজ্ঞতাই রয়েছে মালাইকার। বলিউডের ‘মুন্নী’ হামেশাই নীতিপুলিশির মুখে পড়েন। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মালাইকা সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
মালাইকা বলেন, 'আপনাকে প্রতিনিয়ত শক্তিশালী হওয়ার জন্য বিচার করা হয়। আমরা জাজমেন্টগুলো নিয়েই বেঁচে আছি। কিছু পুরুষ আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি আজ যে জায়গায় আছি সেখানে পৌঁছাত। কিন্তু আজকের দিন এবং যুগে, একজন পুরুষ একটি নির্দিষ্ট জীবন যাপন করছেন - তিনি মহান। একজন পুরুষ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন - তাঁর বিবাহবিচ্ছেদ হল, তাঁর অর্ধেক বয়সের কাউকে তিনি বিয়ে করুন -তাহলে লোকে বলে, 'বাহ, কী দারুণ একজন মানুষ!' কিন্তু যখন কোনও নারী তা করেন, তখন তাঁকে প্রতিনিয়ত জিজ্ঞাসাবাদ করা হয়। বলা হয়, 'কেন তিনি এমন কিছু করলেন? তার কি বুদ্ধিসুদ্ধি লোপ পেল?' এই স্টেরিওটাইপগুলি আজও আমাদের ঘিরে রয়েছে যা সত্যিই বন্ধ করা দরকার।'
আরবাজ এবং মালাইকা প্রায় দুই দশক ধরে বিবাহিত ছিলেন এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের একটি ছেলে রয়েছে, যার নাম আরহান খান। মালাইকা ২০১৬ সালে অর্জুন কাপুরের সাথে ডেটিং শুরু করেছিলেন। ২০২৪-এর শেষের দিকেই দুজনের আলাদা হওয়ার খবরে সিলমোহর পড়ে। আপতত খবর হাঁটুর বয়সী হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে প্রেম করছেন মালাইকা। বয়সে মালাইকার চেয়ে প্রায় ১৮ বছরের ছোট হর্ষ।
এদিকে, মালাইকার প্রাক্তন বর আরবাজ ২০২৩ সালের ডিসেম্বরে মেকআপ আর্টিস্ট শুরা খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরবাজের চেয়ে ২৩ বছরের ছোট সলমনের ভাইবউ শুরা। এই দম্পতি গত অক্টোবরেই ফুটফুটে কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন।












