মেগায় জুটি বাঁধলেন মানালি-সব্যসাচী! জলসার 'সংসার সংকীর্তন'-এর প্রথম প্রমোয় বড় চমক শুভাশিষের

বেশ অনেকটা বিরতির পর ফের ছোট পর্দায় ফিরছেন সব্যসাচী চৌধুরী ও মানালি দে। শনিবার স্টার জলসায় এই নতুন মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে। সংসার সংকীর্তন ধারাবাহিকে এবার জুটিতে দেখা যাবে সব্যসাচী-মানালিকে। সঙ্গে থাকবেন শুভাশিষ মুখোপাধ্যায় ও পরাণ বন্দোপাধ্যায়ও।

Apr 4, 2026, 22:59:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বেশ অনেকটা বিরতির পর ফের ছোট পর্দায় ফিরছেন সব্যসাচী চৌধুরী ও মানালি দে। শনিবার স্টার জলসায় এই নতুন মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে। সংসার সংকীর্তন ধারাবাহিকে এবার জুটিতে দেখা যাবে সব্যসাচী-মানালিকে। সঙ্গে থাকবেন শুভাশিষ মুখোপাধ্যায় ও পরাণ বন্দোপাধ্যায়ও।

মেগায় জুটিতে মানালি-সব্যসাচী! জলসার 'সংসার সংকীর্তন'-এর প্রোমোয় চমক শুভাশিষের
মেগায় জুটিতে মানালি-সব্যসাচী! জলসার 'সংসার সংকীর্তন'-এর প্রোমোয় চমক শুভাশিষের

আরও পড়ুন: শ্যুটিংয়ে হেনস্থা হওয়ার পরও জীতুর অভিযোগে চুপ আর্টিস্ট ফোরাম! এবার নিজের ও রাহুলের গলায় মালা দিয়ে প্রতিবাদ জানালেন নায়ক

প্রোমোতে দেখানো হয়েছে, কনের সাজে মানালি অভিনীত চরিত্র। আর তাঁকে স্বাদরে বরন করে নিচ্ছে তাঁর শ্বশুরের ভূমিকায় থাকা শুভাশিষ। তারপরই দেখা যায় রাস্তায় চলন্ত গাড়িতে কনে বেশে থাকা মানালির ঘুম ভেঙে যাচ্ছে। আর তার পাশেই বর বেশে সব্যসাচী। নায়কের চোখে মোটা ফ্রেমের চশমা। পাট করে আঁচড়ানো চুল।

সেখানে নায়িকাকে বলতে শোনা যায়, ‘তোমার বাবা আমাকে মেনে নেবেন তো? এত বড় যৌথ পরিবার, সেখানে আমি বড় হয়েছি একা একা দক্ষিণ কলকাতার ফ্ল্যাট বাড়িতে। তার উপর আমি বাঙাল।’ তখন তার বর তাকে আশ্বাস দিয়ে বলে ঠিক পারবে। অন্যদিকে, বরের বাড়িতে তখন ধুন্ধুমার কান্ড। কারণ সেখানে শ্বশুরের ভূমিকায় থাকা শুভাশিষ জানায় সেই এই বিয়ে মানবে। কিন্তু পরাণ বন্দোপাধ্যায় অর্থাৎ মেগায় তার বাবা আবার নাতবৌকে দেখতে চায়। সব মিলিয়ে বেশ সরগরম পরিবেশ। আর তার মধ্যেই এন্ট্রি হয় নতুন বৌয়ের।

আরও পড়ুন: শাকিবের স্পর্শে অস্বস্তি বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী! ‘আমাকে ব্যাড টাচ…’, যা বললেন নায়িকা

বরনডালা নয় নতুন বৌয়ের দিকে বন্দুক নিয়ে তেড়ে আসে শ্বশুর। তারপরই মেগার নাম দেখানো হয় 'সংসারের সংকীর্তন'। আর সেখানে মানালী ও শুভাশিষ অভিনীত চরিত্র একে অপরকে বন্ধুক নিয়ে তেড়ে যায়।

মেগার প্রোমো প্রকাশ্যে আসতেই তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘কার কেমন লাগলো আমার কিন্তু হেব্বি লাগল।’ আর একজন লেখেন, ‘বাঙাল ঘটির লড়াইয়ের মজার গল্প হবে মনে হচ্ছে। বয়েই গেল সিরিয়ালের মত।’ আর একজন লেখেন, ‘ওওও এ আমি কী দেখলাম পুরো আগুনের গোলা, জলসা এবার জমে ক্ষীর।’ এক মানালী-ভক্ত আবার তাঁর প্রথম কাজের প্রসঙ্গ টেনে লেখেন, 'আমাদের মৌরি'। আর একজন নেটিজেন আবার স্টার জলসার পুরানো এক মেগা সংসার সুখের হয় রমণীর গুনে ধারাবাহিকের প্রসঙ্গ টেনে বলেন, ‘সংসারের সংকীর্তনে পুরো সংসার সুখের হয় রমনীর গুণের মত ফিল পেলাম।’