২০২০ সালে ২য় বিয়ে অভিমন্যুকে, পাঁচ বছর পর হানিমুনের সময় হল মানালির, কোথায় ঘুরছেন দুটিতে?

৫ বছর পর জমে উঠেছে মানালি আর অভিমন্যুর হানিমুন। আর অভিনেত্রী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই, উত্তেজনায় টগবগিয়ে ফুটছেন তাঁর অনুরাগীরা।

Jun 19, 2025, 11:43:19 IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এর আগেও আসলে, অভিনেত্রীকে বহুবার আক্ষেপ করে বলতে শোনা গিয়েছিল, কাজের চাপে দুজনে হানিমুনটাই করে উঠতে পারছেন না। যখন মানলি ছুটি পান তো অভিমন্যুর কাজ থাকে, আবার কখনো উলটোটা। শেষমেশ সময় করে রাজ্যের বাইরে।

জমল মানালি আর অভিমন্যুর হানিমুন।
জমল মানালি আর অভিমন্যুর হানিমুন।

গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে ভাঙার প্রায় চার বছর পর পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন অভিনেত্রী। তবে মানালি একা নন, ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে, নতুন করে ঘর বেঁধেছেন অভিমন্যুও। বেশ কিছুদিন মেলামেশার পর বিয়ে করেন। কোনো আড়ম্বর নয়, আইনি কাগজে সইসাবুদ করেই বিয়েটা করেন।

এক সাক্ষাৎকারেএই প্রসঙ্গে মানালিকে বলতে শোনা গিয়েছিল, ‘আমাদের দুজনেরই যেহেতু একবার সেপারেশন হয়েছে, তাই আমরা ঠিক করেছিলাম আগে দেখব দুজনে দুজনের জন্য পারফেক্ট কিনা। আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়ে, একটা বিয়ে ভাঙা আমাদের পরিবারে বিরাট ব্যাপার, দুটো সেপারেশ হওয়াটা কাম্য নয়’।

কাজের সূত্রে, সদ্য শেষ হয়েছে মানালির ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামার। আপাতত 'বাতাসে গুনগুন' আসার অপেক্ষা। যা ২০ জুন থেকে প্রিমিয়ার হবে হইচইয়ে। মানালির সঙ্গে এখানে রয়েছে সুহোত্র এবং সৃজলা।

২০২০ সালের ১৫ই অগস্ট দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী মানালি দে। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের এই এত্তগুলো বছর পর, শান্তিনিকেতন ছাড়া সেভাবে কোথাও আর বেড়াতে যাওয়া হয়নি। অবশেষে ৫ বছর পর জমে উঠেছে মানালি আর অভিমন্যুর হানিমুন। আর অভিনেত্রী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই, উত্তেজনায় টগবগিয়ে ফুটছেন তাঁর অনুরাগীরা।

তা কোথায় গিয়েছেন মানালি ঘুরতে? কোচিতে চলছে একান্তযাপন। কোচি ফোর্টে তোলা কিছু ছবি ফেসবুকে দেন মানালি। খুব সম্ভবত কেরালায় ছুটি কাটাচ্ছেন তাঁরা।

এদিকে মানালি ছবি শেয়ার করতেই, তাতে কমেন্টে উচ্ছ্বাসপ্রকাশ ঘনিষ্ঠ ও বন্ধুদের। একজন লেখেন, ‘আমি তোর জন্য খুব খুশি। অবশেষে হল…’! তাতে অভিনেত্রীর জবাব, ‘সত্যি!’ আরেকজন লেখেন, ‘তাও ভালো কলকাতা আর শান্তিনিকেতনের বাইরে কোথাও গেলি’। যতে মানালি জবাব দেন, ‘যা বলেছ…’