'দর্শকদের আবদার মেটালেই ট্রোল...', নায়িকাদের স্টেজে গান গাওয়া প্রসঙ্গে মানালি
দিতিপ্রিয়া থেকে শুরু করে ইন্দ্রানী হালদার, ছোট পর্দা হোক বা বড় পর্দা, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো উচ্চমানের অভিনেত্রীকেও মঞ্চে গান গাইতে শোনা যায়। কিন্তু পেশাদার গায়িকা না হওয়ার দরুন খুব স্বাভাবিকভাবেই বেসুরো ভাবেই গান গাইতে শোনা যায় অভিনেত্রীদের।
দিতিপ্রিয়া থেকে শুরু করে ইন্দ্রানী হালদার, ছোট পর্দা হোক বা বড় পর্দা, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো উচ্চমানের অভিনেত্রীকেও মঞ্চে গান গাইতে শোনা যায়। কিন্তু পেশাদার গায়িকা না হওয়ার দরুন খুব স্বাভাবিকভাবেই বেসুরো ভাবেই গান গাইতে শোনা যায় অভিনেত্রীদের।
নায়িকাদের স্টেজে গান গাওয়া প্রসঙ্গে মানালি
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই খুব স্বাভাবিকভাবেই উপহাসের শিকার হতে হয় অভিনেত্রীদের। কিন্তু কেন মঞ্চে উঠে গান ধরেন অভিনেত্রীরা? নিজের ইচ্ছায় এই কাজ করেন নাকি কিছুটা বাধ্য হয়ে গান গাইতে হয়? ট্রোল হবেন জেনেও এই কাজ কেন করেন অভিনেত্রীরা?
সম্প্রতি এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করলেন অভিনেত্রী মানালি দে। স্টোরি উইথ সাহানাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমাদের কিচ্ছু করার নেই। আমরা গান গাইতে বাধ্য। আমরা কোথাও যদি স্টেজ শো করতে যাই সেখানে যদি আমাদের গান গাইতে বলা হয় তাহলে আমাদের গান গাইতে হবে।’
মানালি বলেন, ‘আমি একজন অভিনেত্রী আমি একটি অনুষ্ঠানে গিয়েছি, সেখানে আমাকে আধঘন্টা থাকতে হবে। আমার তো কিছু কাজ করার নেই। তখন যদি আমাকে কেউ গান গাইতে বলে তাহলে আমাকে গান গাইতেই হবে। দর্শক কিন্তু জানেন নায়িকারা গান গাইতে পারে না তাও অনুরোধ করেন গান গাওয়ার জন্য।’
অভিনেত্রী বলেন, ‘আমাকেও বহুবার এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আপনি একটা গান শোনান এই আবদার রাখতেই আমাদের গান গাইতে হয়। তারপরেই যখন আমরা গান গাই সেটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। তাই আমি গান গাওয়ার আগেই বলে দিই আমি কিন্তু গায়িকা নই, তাই আমার গান যে ভালো হবে না সেটা আগে থেকেই আমি জানিয়ে দিই সকলকে।’
প্রসঙ্গত, তবে কিছু কিছু নায়িকাকে আবার অসাধারণ গান গাইতেও শোনা যায়। মিমি চক্রবর্তী যে একজন অসাধারণ গায়িকা সেটা মোটামুটি টলিউডের অনেকেই জানেন। আবার অন্যদিকে কিছুদিন আগেই শ্রুতি দাসকে একটি অনুষ্ঠানে গান গাইতে দেখে মুগ্ধ হয়ে যান সকলে।
কিন্তু যে অভিনেত্রীরা গান গাইতে পারেন তাদের কথা আলাদা, কিন্তু যারা গান গাইতে পারেন না তাদের এইভাবে জোর করে গানের জন্য অনুরোধ না করাই উচিত বলে মনে করেছেন মানালি। একজন অভিনেত্রী যিনি অভিনয়টা জানেন, তাঁকে দিয়ে জোর করে গান গাইয়ে অপ্রস্ত ুত করে দেওয়ার কোনও মানে হয় না বলে মনে করেন অভিনেত্রী।
News/Entertainment/'দর্শকদের আবদার মেটালেই ট্রোল...', নায়িকাদের স্টেজে গান গাওয়া প্রসঙ্গে মানালি