Manashi Ghosh: প্রথম বাঙালি হিসেবে ইন্ডিয়ান আইডল জয় মানসীর, পান ২৫ লাখ! এখন কী করছেন নিমতার মেয়ে?

২০২৫ সালে ইন্ডিয়ান আইডলের বিজেতা ছিলেন নিমতা পাইকপাড়ার মেয়ে মানসী ঘোষ। ট্রফি জয়ের পর কেটে গিয়েছে লম্বা সময়। এখন কী করছেন মানসী?

Feb 8, 2026, 13:32:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রথমবার ইন্ডিয়ান আইডলের ট্রফি এসেছিল বাংলায়। দমদমের মেয়ে মানসী ঘোষের সাফল্যে গর্বে বুক ফুলেছিল বাঙালির। ট্রফি জয়ের পর কেটে গিয়েছে লম্বা সময়। এখন কী করছেন মানসী?

২০২৫ সালে ইন্ডিয়া আইডলের বিজেতা ছিলেন মানসী ঘোষ।
২০২৫ সালে ইন্ডিয়া আইডলের বিজেতা ছিলেন মানসী ঘোষ।

প্রসঙ্গত, ২০২৫ সালের পুজোতেই একটি গয়নার ব্র্যান্ডের জন্য গান গেয়ে ফেলেছেন মানসী ঘোষ, তাও আবার রূপম ইসলামের সঙ্গে। এছাড়া কিছু অ্যালবামেও কাজ করেছেন তিনি। এছাড়াও লাইভ শো-তো আছেই। ম্যাজিক মানসী নামের একটি ট্যুর করছেন তিনি। বাংলার নানা প্রান্তে শো তো করছেনই, সঙ্গে ভোপাল, ত্রিপুরাতেও পারফর্ম করে ফেলেছেন এই কন্যে।

২৬ জানুয়ারি তিনি পারফর্ম করেন রাজভবনেও। রাজ্যপালের সঙ্গে ছবি পোস্ট করে মানসী লিখেছিলেন, ‘আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ‘লোক ভবনে’ আমন্ত্রিত হয়েছিলাম এবং এত অসাধারণ মানুষদের পাশাপাশি স্বয়ং রাজ্যপালের কাছ থেকে স্বীকৃতি পাওয়াটা এক অসাধারণ অভিজ্ঞতা ছিল!’

আরও পড়ুন: কঙ্গনার ফ্লার্টিংয়ে পাত্তাই দেননি এই নায়ক, যিনি ২০২৫-এ বক্স অফিসে ফেলেন আলোড়ন, জানেন কে তিনি?

মাত্র ৪ বছর বয়সে গান শেখা শুরু করেন মানসী ঘোষ। উত্তর চব্বিশ পরগনা জেলার, উত্তর দমদম পৌরসভার অন্তর্গত, নিমতা পাইকপাড়ার বাসিন্দা। সেখানেই বেড়ে ওঠা। গানের প্রাথমিক শিক্ষাও মায়ের কাছেই। তবে আজ তাঁর নাম জানে, দেশের প্রায় প্রতিটা মানুষ। ২০২৫ সালে ইন্ডিয়ান আইডলে একেবারে শুরু থেকেই জনপ্রিয়তার শিখরে ছিলেন তিনি। বিজেতা হিসেবে পান ট্রফি আর ২৫ লাখ টাকা নগদ।

ট্রফি জয়ের পর এক সাক্ষাৎকারে মানসী জানিয়েছিলেন যে পুরস্কার হিসেবে যে টাকা তিনি পেয়েছেন, তা গানের পিছনেই খরচ রতে চান। বলেন, ‘আমার অরিজিনাল মিউজিক বানাব… গানের জন্য যা যা আমাকে করতে হবে, তাতেই এই টাকাটা আমি কাজে লাগাব।’

এর আগে ২০২২ সালে সুপার সিঙ্গারে অংশ নিয়েছিলেন মানসী। তবে সেবার ফাইনালে পৌঁছলেও, জিততে পারেননি। দ্বিতীয় হয়েছিলেন। এরপরই তাঁর ইন্ডিয়ান আইডলের জার্নি, যা দিয়ে দাগ কেটেছেন গোটা দেশের মানুষের মনে।