'বিয়েটা না করাই ভালো... ', তবে কী স্বামীর সঙ্গে ফের দূরত্ব বেড়েছে মানসীর?

দুই সন্তানকে সামলে, সংসার সামলে কাজে ফিরেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। চলতি বছরেই দ্বিতীয় সন্তানকে জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় মানসী মাঝেমধ্যেই নিজের দুই সন্তানের খুনসুটি তুলে ধরেন। কিন্তু দুই সন্তানকে ক্যামেরার সামনে নিয়ে এলেও কখনও দেখা যায় না মানসীর স্বামীকে।

Published on: Dec 11, 2025 8:07 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দুই সন্তানকে সামলে, সংসার সামলে কাজে ফিরেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। চলতি বছরেই দ্বিতীয় সন্তানকে জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় মানসী মাঝেমধ্যেই নিজের দুই সন্তানের খুনসুটি তুলে ধরেন। কিন্তু দুই সন্তানকে ক্যামেরার সামনে নিয়ে এলেও কখনও দেখা যায় না মানসীর স্বামীকে।

স্বামীর সঙ্গে দূরত্ব বেড়েছে মানসীর?
স্বামীর সঙ্গে দূরত্ব বেড়েছে মানসীর?

স্বামীকে কেন দেখা যায় না, এই নিয়ে বহুবার উপহাসের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। যদিও তিনি বারবার জানিয়েছেন, তাঁর স্বামী ক্যামেরার সামনে আসতে একেবারেই সাবলীল নন। তাই তিনি ব্যাপারটা নিয়ে জোর করেন না। কিন্তু তারপরেও কুরুচিকর মন্তব্যে বারবার ভরে যায় অভিনেত্রীর কমেন্ট বক্স।

আরও পড়ুন: মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন শাহরুখ, নিজেই জানালেন সে কথা

কিন্তু স্বামীকে বারবার আড়াল করলেও এবার অভিনেত্রী নিজেই বললেন, ১০ বছর আগে যদি তিনি ফিরে যেতে পারতেন তাহলে হয়তো বিয়ে করতেন না তিনি। বিয়ে নিয়ে এই অনীহা কেন অভিনেত্রীর? সাংসারিক সম্পর্কে কি তাহলে ভাঙ্গন স্পষ্ট? শুধু দুই সন্তানকে নিয়েই কি থাকতে চান তিনি?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেটি পোস্ট করা হয়েছে স্টোরি উইথ সাহানা নামের একটি পেজ থেকে। ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রী বিয়ে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলছেন, ১০ বছর আগে যদি তিনি ফিরে যেতে পারতেন তাহলে আর বিয়ে করতেন না তিনি।

মানসী বলেন, ‘বিয়ে না করাই ভালো। আমি যদি ফিরে যেতে পারতাম আগেকার সময় তাহলে আমি বিয়ে করতাম না একদম। আমি লিভ ইন করতাম কিন্তু বিয়ে করতাম না। আমি কাউকে বিয়ে করার সাজেশন দেবো না। আর সন্তান জন্মের জন্য যে বিয়েটা প্রয়োজন সেটা আমি মনে করি না।’

আরও পড়ুন: মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করতেই মার খেতে হল অঙ্কুশকে, বাঁচাতে পারবে ঐন্দ্রিলা?

মানসীর এই মন্তব্য শুনে অনেকেরই মনে হচ্ছে তাহলে হয়তো সম্পর্কে ভাঙ্গন ধরেছে। যদিও এই বিষয় নিয়ে সরাসরি কখনও মন্তব্য করতে দেখা যায়নি অভিনেত্রীকে বরং তিনি পার্টনারের প্রাইভেসিকে সবসময় সম্মান দিয়েছেন। তিনি একজন সেলিব্রিটি বলে যে তাঁর পার্টনারকে সব সময় ক্যামেরার সামনে আসতে হবে সেটা মনে করেন না তিনি।

তবে অভিনেত্রী এর আগেও জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছিল একটা সময়। দুজনেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাবার কথাও ভেবেছিলেন কিন্তু মেয়ের জন্য সেটা করতে পারেননি তাঁরা। পরবর্তীকালে দুজনের মাঝে দূরত্ব কমে এবং জন্ম হয় দ্বিতীয় সন্তানের।