'সর্বোচ্চ আদালতের থেকে এটা মোটেও আশা করিনি…', বনগাঁয় বিতর্কের মাঝেই পথকুকুরদের সুরক্ষা নিয়ে সরব মিমি

গত বছর থেকেই পথ কুকুরদের নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নানা রায় শুনিয়েছে। তা নিয়ে দেশবাসী আন্দোলনেও নামে। তারপর আবার সেই রায়ে পরিবর্তন আসে। আর এবার পথকুকুরদের সুরক্ষা প্রসঙ্গে বিস্ফোরক মিমি।

Updated on: Jan 28, 2026 12:46 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত বছর থেকেই পথ কুকুরদের নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নানা রায় শুনিয়েছে। তা নিয়ে দেশবাসী আন্দোলনেও নামে। তারপর আবার সেই রায়ে পরিবর্তন আসে। আর এবার পথকুকুরদের সুরক্ষা প্রসঙ্গে বিস্ফোরক মিমি।

বনগাঁয় বিতর্কের মাঝেই পথকুকুরদের সুরক্ষা প্রসঙ্গে মিমি
বনগাঁয় বিতর্কের মাঝেই পথকুকুরদের সুরক্ষা প্রসঙ্গে মিমি

আরও পড়ুন: প্রেমচর্চার মাঝেই মধ্যরাতে সাহেবের সঙ্গে জন্মদিন উদযাপন সুস্মিতার! হাতে হার্ট সাইন বানিয়ে তুললেন ছবিও

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সিরিজ থেকে সিনেমা সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন নায়িকা। আর এই সবের পাশাপাশি মিমি স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। মাঝে মাঝেই তাঁকে নানা বিষয় নিয়ে সরব হতে দেখা যায়।

পরিবার, অভিনয়, কাজ আর পোষ্য এই নিয়েই মিমির বর্ণময় জীবন। মাঝে মাঝেই পোষ্যদের সঙ্গে নানা ছবি ও ভিডিয়ো শেয়ার করে নিতে দেখা যায় নায়িকাকে। তবে কেবল নিজের পোষ্যদের মধ্যেই কেবল তাঁর ভালোবাসা আটকে নেই। সারমেয়দের নিয়ে নানা সময়ই নানা কথা বলতে দেখা যায় নায়িকাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন নায়িকা। সেখান থেকে অনুষ্ঠানের মাঝেই তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন। সেই নিয়ে পাল্টা দাবি করেন অনুষ্ঠানের উদ্যোগতাও। এই নিয়ে বেশ বিতর্ক দানা বাধে। আর আর এবার এই বিতর্কের মাঝেই পথকুকুদের জন্য আওয়াজ তুললেন মিমি।

তিনি দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, 'এই ভাষায় আমার বলা উচিত কিনা আমি জানি না। কিন্তু সেটা হচ্ছে সেটা খুবই বিরক্তিকর। সর্বোচ্চ আদালতের থেকে এটা আমরা মোটেও আশা করিনি। তবুও, আমরা ভালো হবে এই আশা রাখছি। আর যে দিকে যাচ্ছে পুরো বিষয়টা, আমরা আমাদের সংবিধান ভুলে যাচ্ছি, আইন ভুলে যাচ্ছি, আমরা মানবিকতা ভুলে যাচ্ছি।'

আরও পড়ুন: বিদেশের মাটিতে এ কার কপালে চুমু খেলেন 'স্বয়ম্ভু' সৌম্যদীপ? ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল

প্রসঙ্গত, পথ কুকুরদের নিয়ে গত বছর বড় রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এই পথ কুকুরদের সরিয়ে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করার কথা বলা হয়েছিল। তা নিয়ে আন্দোলোনে নেমেছিল দেশের কুকুর -প্রেমি নাগরিকরা। পরে সেই রায়ে বদল আসে। জানানো হয় পথ কুকুরদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তর পর তাদের স্ট্রেরিলাইজেশন ও টীকাকরণ করতে হবে। তারপর আবার নিকটবর্তী নিরাপদ স্থানে বা তাদের এলাকায় ফিরিয়ে দিতে হবে। পথ কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে হবে। কুকুরদের স্থায়ীভাবে আশ্রয়কেন্দ্রে বন্দি করে রাখা যাবে না, যদি না তারা অত্যন্ত আক্রমণাত্মক বা রোগাক্রান্ত হয়। জনবহুল এলাকা থেকে বিপজ্জনক কুকুরদের সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। তবে তা নিষ্ঠুরভাবে নয়।