‘মানুষ তাঁর মনুষ্যত্ব হারিয়েছে…', কোন ঘটনায় সরব হয়ে এমন লিখলেন মিমি?

সম্প্রতি মিমি চক্রবর্তী ফ্লাইওভারের দেওয়ালে পানের পিক নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আর এবার মিমি লিখলেন, ‘মানুষ তাঁর মনুষ্যত্ব হারিয়েছে।’ কিন্তু হঠাৎ কেন এমন লিখলেন নায়িকা?

Published on: Dec 04, 2025 3:47 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সিরিজ থেকে সিনেমা সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন নায়িকা। আর এই সবের পাশাপাশি মিমি স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। মাঝে মাঝেই তাঁকে নানা বিষয় নিয়ে সরব হতে দেখা যায়। সম্প্রতি তিনি ফ্লাইওভারের দেওয়ালে পানের পিক নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আর এবার মিমি লিখলেন, ‘মানুষ তাঁর মনুষ্যত্ব হারিয়েছে।’ কিন্তু হঠাৎ কেন এমন লিখলেন নায়িকা?

‘মানুষ তাঁর মনুষ্যত্ব হারিয়েছে…', কোন ঘটনায় সরব হয়ে এমন লিখলেন মিমি?
‘মানুষ তাঁর মনুষ্যত্ব হারিয়েছে…', কোন ঘটনায় সরব হয়ে এমন লিখলেন মিমি?

আরও পড়ুন: কলকাতার রাস্তায় যত্রতত্র ছড়িয়ে পানের পিক, ‘প্রশাসনের…’, রেগে লাল মিমি

পরিবার, অভিনয়, কাজ আর পোষ্য এই নিয়েই মিমির বর্ণময় জীবন। মাঝে মাঝেই পোষ্যদের সঙ্গে নানা ছবি ও ভিডিয়ো শেয়ার করে নিতে দেখা যায় নায়িকাকে। তবে কেবল নিজের পোষ্যদের মধ্যেই কেবল তাঁর ভালোবাসা আটকে নেই। সারমেয়দের নিয়ে নানা সময়ই নানা কথা বলতে দেখা যায় নায়িকাকে। আর এবার সে রকমই একটি পোস্ট শেয়ার করে নায়িকা এমন লিখলেন।

বৃহস্পতিবার মিমি তাঁর ইনস্টাগ্রাম স্ট্রোরিতে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে লেখা ছিল, পরিত্যক্ত নবজাতক শিশুর দেখাশোনা করল পথ কুকুররা। পশ্চিমবঙ্গের নবদ্বীপের একটি রেলওয়ে শ্রমিক কলোনিতে একটি নবজাতককে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। রাতভর সেই শিশুটি রাস্তায় পড়েছিল। পুলিশ জানায়, একটা শৌচাগারের বাইরে খালি গায়ে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, শীতের রাতে খুদেকে ঘিরে বেশ কয়েকটি পথ কুকুর সারা রাত পাহাড়া দিয়েছে, তাই সকাল পর্যন্ত তার কোনও ক্ষতি করতে পারেনি কেউ।আর এই পোস্টটি শেয়ার করে মিমি ক্যাপশনে লেখেন, ‘মানুষ মনুষ্যত্ব হারিয়েছে, কিন্তু পশুরা তা নিজের করে নিয়েছে।’

আরও পড়ুন: বোনের গায়ে হলুদে উদ্দাম নাচ কার্তিকের! নজর কেড়েছে নায়কের ট্যাটুও, জানেন কী লেখা আছে?

প্রসঙ্গত, সম্প্রতি নায়িকাকে কলকাতার রাস্তায় পানের পিক দেখেও প্রতিবাদ করতে দেখা যায়। বুধবার নায়িকা তাঁর ইনস্টাগ্রাম স্ট্রোরি তাঁর এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিন শট শেয়ার করেন। সেখানে দেখা যায় মা ফ্লাইওভারের ছবি। আর ফ্লাইওভারের দেওয়ালের গাঁয়ে লেগে রাশি রাশি লাল পিক।

মিমির ইনস্টাগ্রাম স্টোরি
মিমির ইনস্টাগ্রাম স্টোরি

এরকম দুটি ছবি ভাগ করে নিয়ে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘কেন কেন কেন???!!!!!!! প্রশাসনের উপর সব কিছু চাপিয়ে দেওয়া এত সহজ। কিন্তু আপনি কি মনে করেন না যে একটু নাগরিকত্বের জ্ঞান থাকলেই সব কিছু বদলে যাবে। আমরা এখানে রকেট সাইন্সের কথা বলছি না? আমাদের সিটি অফ জয় আমাদের গর্ব, তাহলে কেন তাঁর যত্ন নেব না..?ছোট ছোট পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।’