Guess Who: ‘বুম্বা আঙ্কেল’ জাপটে রয়েছেন চশমা পরা খুদেকে, আজ সে জি বাংলার লিডিং লেডি, চিনলেন?
ইন্ডাস্ট্রির সিকিভাগ মানুষের কাছেই তিনি বুম্বাদা, যদিও এই খুদে তাঁকে ডাকে বুম্বা আঙ্কেল বলে। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ, কাজ করেছেেন ওয়েব সিরিজেও। চিনলেন?
জঙ্গলের পটভূমিতে তোলা ছবিতে দেখা যাচ্ছে, টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরম স্নেহে জড়িয়ে ধরে আছেন এক মিষ্টি খুদেকে। চোখে চশমা, গোলাপি জামা আর একগাল হাসি নিয়ে সেই ছোট্ট মেয়েটি এখন সিরিয়াল প্রেমীদের চেনা মুখ।

চিনতে পারছেন কি এই খুদেকে?
শ্রীরামপুরের মেয়ে। মাত্র ১২ বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। সিনেমা, ওয়েব সিরিজের পাশাপাশি ছোটপর্দাতেও পা দিয়েছেন। টেলিপাড়ার হার্টথ্রব নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। হ্যাঁ, ইনিই হলেন জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিত্তির বাড়ি’-র প্রধান মুখ— পারিজাত চৌধুরী।
বুম্বাদা কানেকশন:
অনেকেই হয়তো জানেন না, পারিজাতের কেরিয়ারের একদম শুরুর দিনগুলোতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বড় অবদান ছিল। এখন পারিজাতের বয়স সবে ১৮! স্টার জলসার মহানায়ক সিরিয়ালে সুচিত্রা সেন কন্যার চরিত্রে দেখা মিলেছিল পারিজাতের।
ভাইরাল হওয়া এই ছবিটি আসলে কোনো এক আউটডোর শুটিংয়ের সময়ের। পারিজাতের অভিনয় জীবন খুব ছোটবেলা থেকেই শুরু হয়েছিল। প্রসেনজিতের সঙ্গে তাঁর এই রসায়ন কেবল ছবির পর্দায় নয়, বাস্তব জীবনেও দাদা-বোনের মতো অটুট। অপর্ণা সেনের ‘আরশি নগর’-এর মাধ্যমেই ক্যামেরার সঙ্গে আলাপ পারিজাতের। হইচইয়ের ইন্দুবালা ভাতের হোটেলে-র ছোট ইন্দু হিসাবে চর্চায় উঠে আসেন।
মহানায়কের সুবাদেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্নেহধন্যা পারিজাত। ছোটপর্দাতেও ‘বুম্বা আঙ্কেল’-এর হাত ধরেই জার্নি শুরু হয়েছে তাঁর। মিত্তির বাড়ির প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছোট্ট পারিজাত আজ নিজের অভিনয় গুণে দর্শকদের চোখের মণি হয়ে উঠেছেন।
আজকের পারিজাত:
‘মিত্তির বাড়ি’র পর আপাতত ছোটপর্দা থেকে দূরে। আদৃত ফিরছেন বড়পর্দায়। সিরিয়াল শেষ হলেও দুজনের মধ্য়ে বন্ধুত্ব কিন্তু অটুট।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











