চন্দননগরে স্বামীর সঙ্গে বেঁধেছেন সুখের ঘর, হানিমুনে মৌবনী যাবেন কোথায়?
গত ৩০ নভেম্বর ধুমধাম করে বিয়ে হয় পিসি সরকার জুনিয়রের মেজো মেয়ে মৌবনী সরকারের। চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মেজ জামাইকে খুঁজে পান জাদুকর, এই ভাবেই আর দুই জামাইকেও খুঁজে নেবেন তিনি এমনই পরিকল্পনা রয়েছে তাঁর।
গত ৩০ নভেম্বর ধুমধাম করে বিয়ে হয় পিসি সরকার জুনিয়রের মেজো মেয়ে মৌবনী সরকারের। চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মেজ জামাইকে খুঁজে পান জাদুকর, এই ভাবেই আর দুই জামাইকেও খুঁজে নেবেন তিনি এমনই পরিকল্পনা রয়েছে তাঁর।
হানিমুনে মৌবনী যাবেন কোথায়?
শ্বশুর বাড়িতে মানিয়ে নেওয়ার খুব প্রয়োজন হয়নি মৌবনীর। সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ের পর একেবারে নতুন জীবন শুরু হয়েছে। স্বামী খুব কম কথার মানুষ হলেও কিন্তু খুব বিচক্ষণ একজন মানুষ। তবে শুধু সৌম্য নন, বাড়ির সকলে ভীষণভাবে খেয়াল রাখছেন জাদুকর কন্যার।’
রান্না না জানলেও শ্বশুরবাড়িতে প্রথম দিন পায়েস রান্না করেন মৌবনী। যদিও প্রতিটি পদক্ষেপে শাশুড়ি মায়ের সাহায্য পেয়েছেন নববধূ। এই মুহূর্তে স্বামীর সঙ্গে ঘুরে দেখছেন চন্দননগর। আগে চন্দননগরে এলেও এবারে যেন একেবারে অন্যভাবে ফরাসি সংস্কৃতিতে ঘেরা শহরকে দেখছেন তিনি।
মধুচন্দ্রিমা নিয়েও চলছে জোর কদমে প্ল্যানিং। যেহেতু মৌবনীর খুব পছন্দের জায়গা প্যারিস তাই প্যারিস ভ্রমণের পরিকল্পনা করছেন নব দম্পতি। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে নতুন বাড়ির সকলকে নিয়ে এখন বেশ আনন্দ সহকারেই দিন কাটাচ্ছেন জাদুকর কন্যা।
এই ক্ষেত্রে বলে রাখা ভালো সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের বেশিরভাগ ক্ষেত্রে মনে হয়েছে হয়তো পিসি সরকার জুনিয়র একজন খুব বিখ্যাত মানুষ বলে সমস্ত গুরুত্ব তাঁর পরিবারকেই দেওয়া হয়েছে। শ্বশুরবাড়ির সঙ্গে অনেক কম ছবি দেখতে পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিষয়টি নিয়ে একেবারেই নেতিবাচক চিন্তা করতে নারাজ নববধূ অথবা সৌম্যর পরিবারের কেউ।
প্রসঙ্গত, বিয়ের আসরে স্ত্রীকে লাবুবু পুতুল নিয়ে আংটি পড়ানোর কারণে সৌম্যকে সমাজ মাধ্যমে হতে হয় হেনস্থার শিকার। অনেকে আবার সৌম্যকে বড্ড বেশি গম্ভীর বলে দাবি করেছেন, কেউ কেউ মনে করেছেন সৌম্য হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না। কিন্তু নিন্দুকের মুখে ছাই ফেলে নব দম্পতি এই মুহূর্তে চন্দননগরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন হাতে হাত রেখে।
News/Entertainment/চন্দননগরে স্বামীর সঙ্গে বেঁধেছেন সুখের ঘর, হানিমুনে মৌবনী যাবেন কোথায়?