Guess Who: ‘কৃশ’ হৃতিকের ডানদিকে দাঁড়ানো কন্যেকে চিনলেন? নামী ক্রিকেটারের বউ, আছে কলকাতা কানেকশন

প্রায় দু-দশক আগের ছবি। কলেজ ইউনিফর্মে হৃতিকের সঙ্গে পোজ দিচ্ছেন তরুণী। দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের স্ত্রী এই সুন্দরী। চিনলেন?

Published on: Dec 11, 2025 10:00 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ক্রিকেট এবং বলিউডের জগৎ ওতোপ্রোতভাবে জড়িত। ক্রিকেটারদের অনেকেই বিয়ে করেছেন বলি নায়িকাদের। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা বা কেএল রাহুল এবং আথিয়া শেঠির মতো তারকা দম্পতি থেকে শুরু করে জাহির খান-সাগরিকা ঘাটকে কিংবা যুবরাজ সিং-হেজেল কিচ, তালিক বেশ লম্বা।

হৃতিকের ডানদিকে দাঁড়ানো কন্যেকে চিনলেন? কলকাতার মেয়ে, নামী ক্রিকেটারের বউ
হৃতিকের ডানদিকে দাঁড়ানো কন্যেকে চিনলেন? কলকাতার মেয়ে, নামী ক্রিকেটারের বউ

ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়েও ছবি কম হয়নি বলিউডে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি, সেখানে কৃশ ছবির সেটে এক টিনএজারকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেতার পাশে। খুব সম্ভবত কলেজ ইউনিফর্মে রয়েছেন তরুণী। সাদা-নীল সালোয়ারের সাথে নীল দুপাট্টা। কাঁধে ঝুলছে সোয়েটার। মেয়েটাকে দেখে চিনতে পারছেন?

তারকা ক্রিকেটার তথা দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের ঘরণী তিনি। তাঁর চরিত্র রুপোলি পর্দাতেও ফুটে ওঠেছে। কে চিনতে পারছেন? হৃতিকের পাশে দাঁড়ানো ওই তরুণী আর কেউ নন মহেদ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী।

ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনির শেয়ার করা নস্টালজিক থ্রোব্যাকের ছবিতে এই অদেখা ছবির দেখা মিলল। ২০০০ থেকে ২০০৬ সালের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সাক্ষী, যা ঘনিষ্ঠ বন্ধুদের তাঁর স্কুলজীবনের যাপনের ঝলক প্রকাশ্যে আনে। বলিউড তারকা হৃতিক রোশনের সাথে এক তরুণ সাক্ষীর ছবি। একটি মনোরম পটভূমিতে কৃষ ছবির সেটে দাঁড়িয়ে রয়েছেন হৃতিক-সাক্ষী। ২০০৬ সালে মুক্তি পায় এই ছবি।

ছবিগুলি লাইভ হওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী সাক্ষীকে তাঁর সৌন্দর্যের জন্য প্রশংসা করেছেন, অন্যরা হৃতিক রোশনের অপ্রত্যাশিত উপস্থিতি দেখেই হাঁ হয়ে গিয়েছেন।

হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী ছিলেন সাক্ষী। পড়াশোনা শেষ করে কলকাতার তাজ বেঙ্গলে ইন্টার্নশিপ করছিলেন, সেইসময়ই এম এম ধোনির সঙ্গে প্রথম দেখা সাক্ষীর। তাঁদের প্রেম কাহিনিতে কলকাতা কানেকশন রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। ২০০৭ সালে ধোনির সঙ্গে আলাপ সাক্ষীর। বেশি দেরি করেননি মাহি। ২০১০ সালেই বিয়েটা সেরে ফেলেন দুজনে। তাঁদের একমাত্র কন্যা জিবা ধোনি।