টিজার মুক্তি পেতেই আইনি বিপাকে ‘ধুরন্ধর ২’, মামলা দায়ের করল মুম্বই পুলিশ, কেন?

প্রথম পর্বের দুর্দান্ত সফলতার পর এবার বড় পর্দায় আসতে চলেছে ধুরন্ধর ছবির দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। রণবীর সিং ওরফে হামজা আলি এবারে যেন আরও বেশি ভয়ঙ্কর। সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং অবশ্যই অক্ষয় খান্না।

Published on: Feb 03, 2026 6:41 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রথম পর্বের দুর্দান্ত সফলতার পর এবার বড় পর্দায় আসতে চলেছে ধুরন্ধর ছবির দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। রণবীর সিং ওরফে হামজা আলি এবারে যেন আরও বেশি ভয়ঙ্কর। সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং অবশ্যই অক্ষয় খান্না।

টিজার মুক্তি পেতেই আইনি বিপাকে ‘ধুরন্ধর ২’
টিজার মুক্তি পেতেই আইনি বিপাকে ‘ধুরন্ধর ২’

কিন্তু ছবির টিজার মুক্তি পেতেই আইনি জটিলতায় জড়িয়ে পড়ল ছবির গোটা টিম। কী ঘটেছে? গত ৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় শুরু হয়ে গিয়েছে ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং। পাকিস্তানের লিয়ারি শহরের অনুকরণে সাজানো হয়েছে। দক্ষিণ মুম্বইয়ের একটি অংশ।

আরও পড়ুন: 'শুভ জন্মদিন আমার ভোলুরাম... ', বিশেষ দিনে কাকে আদুরে বার্তা দিলেন শ্রেয়া?

এই শ্যুটিং চলাকালীনই পরিচালক আদিত্য ধরের টিমের গোটা টিমের বিরুদ্ধে বিনা অনুমতিতে ড্রোন চালানোর অভিযোগ করল মুম্বই পুলিশ। ইতিমধ্যেই লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে এম আর এ মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় যেহেতু একাধিক সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তাই সেখানে আলাদা নিরাপত্তা বজায় থাকে সবসময়। এই নিরাপত্তা থাকার কারণেই কিছু বিধি নিষেধ পালন করতে হয় সকলকে। এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় বিনা অনুমতিতে ড্রোন চালিয়ে শ্যুটিং করার অপরাধে ছবির গোটা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: বিয়ের পরেই বলেছিলেন বাড়ি ফিরে যাওয়ার কথা! পঞ্চম বিবাহবার্ষিকীতে স্বামীর গোপন তথ্য ফাঁস করলেন ইমন

সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুযায়ী লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মিকির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নির্মাতারা কেন আগাম অনুমতি নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। ছাড়পত্র ছাড়া কোনও প্রটোকল অনুসরণ না করে ড্রোন চালানোর অপরাধে বেশ বড়সড়ো সমস্যাতেই পড়েছে আদিত্য ধরের গোটা টিম।

‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, যশের টক্সিক মুক্তির সাথে সাথে, যা বক্স অফিসে বড় সংঘর্ষের প্রতিশ্রুতি দেয়। গত ২ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত আসল 'ধুরন্ধর' বিশ্বব্যাপী একটি ঘটনা হয়ে ওঠে, বিশ্বব্যাপী ১,৩০০ কোটিরও বেশি আয় করে ছবিটি।