‘জঘন্য অভিনেতা কার্তিক আরিয়ান’, প্রশান্ত নারায়ণনের নিশানায় ‘চন্দু চ্যাম্পিয়ন’

প্রশান্ত নারায়ণনের মতে কার্তিক আরিয়ান ভাগ্যবান অভিনেতা। অ্যাক্টিং-এর কোনও অ-আ জানেন না তিনি। কার্তিককে ‘জঘন্য অভিনেতা’ বলে শানালেন আক্রমণ।

Feb 16, 2026, 08:00:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বক্স অফিসে তাঁর ছবি ১০০ কোটির ক্লাবে ঢোকে অনায়াসেই। আট থেকে আশি— কার্তিক আরিয়ানের চকোলেট বয় ইমেজে মজে আট থেকে আশি। কিন্তু সেই কার্তিককেই এবার তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিনেতা প্রশান্ত নারায়ণন। ‘মার্ডার ২’ খ্যাত এই অভিনেতা সাফ জানালেন, কার্তিক আরিয়ান তাঁর দেখা অন্যতম খারাপ অভিনেতাদের মধ্যে একজন।

‘জঘন্য অভিনেতা কার্তিক আরিয়ান’, প্রশান্ত নারায়ণনের নিশানায় ‘চন্দু চ্যাম্পিয়ন’
‘জঘন্য অভিনেতা কার্তিক আরিয়ান’, প্রশান্ত নারায়ণনের নিশানায় ‘চন্দু চ্যাম্পিয়ন’

কী বললেন প্রশান্ত?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের বর্তমান সময়ের অভিনেতাদের নিয়ে কথা বলছিলেন প্রশান্ত নারায়ণন। সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে কার্তিকের নাম। কোনো রাখঢাক না করেই প্রশান্ত বলেন, ‘আমার মনে হয় কার্তিক আরিয়ান অন্যতম ‘টেরিবল’ (ভয়াবহ বা জঘন্য) অভিনেতা। আমি তাঁর কোনো কাজই ঠিকঠাক দেখতে পারি না।’

বিতর্কের ঝড়:

বলিউডের একাংশের মতে, প্রশান্তের এই মন্তব্য বেশ কড়া। কার্তিক যেখানে ‘ভুল ভুলাইয়া ২’ বা ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর মতো ছবিতে নিজের জাত চিনিয়েছেন, সেখানে সিনিয়র এক অভিনেতার কাছ থেকে এমন মন্তব্য আসাটা বেশ অপ্রত্যাশিত। তবে প্রশান্ত নিজের বক্তব্যে অনড়। তাঁর মতে, অভিনয়ের যে মান হওয়া উচিত, কার্তিক তার ধারেকাছেও নেই।

কার্তিকের প্রতিক্রিয়া:

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কার্তিক আরিয়ান। সাধারণত বিতর্ক থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। তবে কার্তিকের অনুরাগীরা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশান্তের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের দাবি, সাফল্যে ঈর্ষান্বিত হয়েই এমন মন্তব্য করছেন প্রশান্ত।

বলিউডে যখন স্বজনপোষণ বনাম প্রতিভার লড়াই তুঙ্গে, তখন একজন ‘আউটসাইডার’ হিসেবে কার্তিকের সাফল্য অনেকেরই চক্ষুশূল কি না, সেই প্রশ্নও উঠছে নেটিজেনদের মনে। এখন দেখার, প্রশান্তের এই মন্তব্যের জবাবে কার্তিক কোনো পাল্টা চাল দেন কি না।

কে এই প্রশান্ত নারায়ণন?

কার্তিককে কটাক্ষ করা এই অভিনেতা কিন্তু ইন্ডাস্ট্রিতে পোড়খাওয়া মানুষ। নব্বইয়ের দশকের শুরুতে আর্ট ডিরেক্টর হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন প্রশান্ত। ‘চাণক্য’ ধারাবাহিকে কস্টিউম ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। ২০০২ সালে ‘ছল’ ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত তাঁর নেতিবাচক বা খল চরিত্রের জন্য। ‘মার্ডার ২’ ছবিতে দুর্ধর্ষ অভিনয়ের জন্য জিতেছিলেন সেরা খলনায়কের ‘স্ক্রিন অ্যাওয়ার্ড’। সম্প্রতি তাঁকে হিমেশ রেশমিয়ার ‘ব্যাডাস রবি কুমার’ ছবিতে দেখা গিয়েছে।

এখন কী করছেন কার্তিক?

সমালোচকরা যাই বলুন না কেন, কার্তিক এখন তাঁর কাজে মগ্ন। বর্তমানে দিল্লিতে ধর্ম প্রোডাকশনের সুপারন্যাচরাল থ্রিলার ‘নাগজিলা’ (Naagzilla)-র শুটিংয়ে ব্যস্ত তিনি। একদিকে জাতীয় পুরস্কারের দাবি, আর অন্যদিকে সিনিয়র অভিনেতার ‘জঘন্য অভিনেতা’ তকমা— কার্তিক আরিয়ানকে ঘিরে বলিউডের অন্দরমহল এখন আড়াআড়ি বিভক্ত।