অসুস্থ নচিকেতাকে দেখতে হাসপাতালে এসেছিলেন মুখ্যমন্ত্রী, কবে বাড়ি ফিরবেন গায়ক?
গত ৭ তারিখ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। যদিও বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে বুকের যন্ত্রণা বাড়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় সঙ্গীতশিল্পীকে। সূত্র থেকে জানা গিয়েছিল, হার্টের সমস্যার জেরে নচিকেতাকে ভর্তি করানো হয় হাসপাতালে।
গত ৭ তারিখ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। যদিও বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে বুকের যন্ত্রণা বাড়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় সঙ্গীতশিল্পীকে। সূত্র থেকে জানা গিয়েছিল, হার্টের সমস্যার জেরে নচিকেতাকে ভর্তি করানো হয় হাসপাতালে।
অসুস্থ নচিকেতাকে দেখতে হাসপাতালে এসেছিলেন মুখ্যমন্ত্রী
নচিকেতার হার্টে ব্লক পাওয়া গিয়েছিল তাই পরিবারের সম্মতি নিয়ে নচিকেতার হৃদপিণ্ড বসানো হয়েছে দুটো স্টেন্ট। অসুস্থ নচিকেতাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন টেলিপাড়ার একাধিক নামিদামি ব্যক্তিত্বরা। অসুস্থ গায়ককে দেখতে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
গত মঙ্গলবার নচিকেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি নচিকেতাকে ছোট ভাইয়ের মতো বকাবকি করেন তিনি। ভালো করে খাওয়া দাওয়ার পরামর্শও দিয়েছিলেন তাঁকে। গায়কের অসুস্থতা নিয়ে যখন সকলে উদ্বিগ্ন ঠিক তখনই জানা গেল নচিকেতার বাড়ি ফিরে আসার কথা।
জানা গিয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে আজ অর্থাৎ ১২ ডিসেম্বর ছুটি দিবে দেওয়া হবে। শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও আপাতত তিনি বাড়িতেই বিশ্রামে থাকবেন। এই মুহূর্তে স্টেজ শোয়ের মরসুম থাকলেও বাতিল করে দেওয়া হয়েছে নচিকেতার সমস্ত অনুষ্ঠান।
আরও জানা গিয়েছে, অন্যান্য শিল্পীদের মতো এই বছরেও শীতের সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন নচিকেতা। খুব স্বাভাবিকভাবেই বিশ্রাম করতে পারছিলেন না তিনি। অতিরিক্ত পরিশ্রমের ফলেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী।
যদিও এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও একবার নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। সেই সময় ঠিক একইভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গায়ক, যদিও পরে জানানো হয় সারভাইকাল স্পন্ডেলাইটিস বেড়ে যাওয়ার কারণে সাময়িক বিরতিতে ছিলেন নচিকেতা।
যদিও এবার আর সারভাইক্যাল স্পন্ডেলাইটিস নয়, হার্টের সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন নচিকেতা। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। সঙ্গীত শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা।
News/Entertainment/অসুস্থ নচিকেতাকে দেখতে হাসপাতালে এসেছিলেন মুখ্যমন্ত্রী, কবে বাড়ি ফিরবেন গায়ক?