'ও এখন বিজনেসওম্যান.. ', দুরত্ব ভুলে নন্দিনীর নতুন যাত্রার জন্য শুভকামনা তিতিক্ষার
অভিনয়ের পাশাপাশি এবার নিজের নতুন ব্যবসা শুরু করলেন অভিনেত্রী নন্দিনী দত্ত। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন জি বাংলার কনে দেখা আলো ধারাবাহিকে। ধারাবাহিকের অভিনয় করার পাশাপাশি তিনি এবার শুরু করলেন নিজের নতুন ব্যবসা।
অভিনয়ের পাশাপাশি এবার নিজের নতুন ব্যবসা শুরু করলেন অভিনেত্রী নন্দিনী দত্ত। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে। ধারাবাহিকের অভিনয় করার পাশাপাশি তিনি এবার শুরু করলেন নিজের নতুন ব্যবসা।

নভেম্বর মাসের একদম শেষ দিনে কলকাতার বুকে নিজের নতুন ‘ওয়েললেস এন্ড বিউটি হাব’ লঞ্চ করলেন নন্দিনী। এই দিনে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন বন্ধুবান্ধব এবং একাধিক সহকর্মীকে। নন্দিনীর এই ছোট্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে আসতে দেখা যায় গোটা কনে দেখা আলো ধারাবাহিকের সমস্ত কলাকুশলীদের।
আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফট দিলেন জিৎ, প্রকাশ্যে আনলেন নতুন ছবির ফার্স্ট লুক
নন্দিনীর আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। তবে যিনি সব থেকে বেশি নজর কেড়েছেন তিনি হলেন নন্দিনীর পুরনো বন্ধু তথা অভিনেত্রী তিতিক্ষা দাস। দুই শালিক ধারাবাহীকে অভিনয় করার সময় একে অপরের ভীষণ কাছাকাছি এসেছিলেন এই দুই অভিনেত্রী।
একে অপরের বোন না হলেও তিতিক্ষা এবং নন্দিনীকে যদি আপনি একসঙ্গে দেখেন তাহলে যমজ বোন বলে ভুল করবেন। অনেকেই দুজনের মধ্যে কে তিতিক্ষা আর কে নন্দিনী তা বুঝতে পারেন না এখনও। কিন্তু মাঝে শোনা গিয়েছিল তিতিক্ষা এবং নন্দিনীর মধ্যে এসেছে দূরত্ব।
কিন্তু সেই সব জল্পনা কল্পনা উড়িয়ে নন্দিনীর নতুন যাত্রায় তাঁকে শুভেচ্ছা বার্তা জানাতে পৌঁছে যান অভিনেত্রী তিতিক্ষা। এই দিন সংবাদ মাধ্যমের সামনে নিজেদের বন্ধুত্ব নিয়ে নন্দিনী বলেন, ‘আপনাদের হয়তো মনে হচ্ছে আমাদের অনেক পরে একসঙ্গে দেখছেন কিন্তু আমরা মাঝেমধ্যেই একসঙ্গে দেখা করি। সব কথা সবাইকে জানতে দি না।’
বন্ধুর আগামী দিনের যাত্রার জন্য শুভকামনা জানিয়ে তিতিক্ষা বলেন, ‘ও যেভাবে অভিনয় নিয়ে এগিয়েছে, তেমনই এই ব্যবসা নিয়েও এগিয়ে যাক, সাফল্য পাক এটাই কামনা করি। ’উল্লেখ্য, এই দিনে অতিথিদের জন্য ছিল বিশেষ কিছু খাবারের আয়োজন।
আরও পড়ুন: দেখতে দেখতে ২- এ পা শুভশ্রী কন্যার, দাদার হাত ধরে কেক কাটল ইয়ালিনি
এই দিন নন্দিনী পরেছিলেন একটি গোলাপি রঙের আউটফিট। তিতিক্ষার পরনে ছিল একটি কালো রঙের টপ ও স্টিল রঙের শর্ট স্কার্ট। বহুদিন পর এই দুই বন্ধুকে আবার একসঙ্গে দেখে ভীষণ খুশি সকলে। নন্দিনী এইমাত্র অভিনয় করলেও তিতিক্ষা আপাতত রয়েছেন বিরতিতে।












