Neel-Trina: ‘শেষবারের জন্য…’! তৃণার সঙ্গে ডিভোর্স চর্চা, ‘চুক্তির বিয়ে’ নিয়ে কটাক্ষ, নীলের পোস্টে কীসের ইঙ্গিত?

তৃণার সঙ্গে ডিভোর্স-চর্চার মাঝেই, নীলের ইনস্টাগ্রাম স্টোরি দেখে চমকে গেলেন অনেকেই। যেখানে লেখা, ‘ওয়ান লাস্ট টাইম’, অর্থাৎ শেষবারের জন্য…! হঠাৎ কেন লিখেন তিনি?

Feb 13, 2026, 10:59:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ায় সম্পর্ক ভাঙাগড়া নিয়ে আলোচনা লেগেই থাকে। কখনো এই বাতাসে থাকে না ছিঁটেফোঁটাও সত্যি, আবার কখনো সঠিক খবরই এসে জুড়ে বসে। আজকাল যেমন টলিপাড়ার জনপ্রিয় দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহকে নিয়ে নানা খবর। অবশ্য আজ নয়, তাঁদের বিয়ের পর থেকেই। কখনো আসে ‘পরকীয়ার খবর’, আবার কখনো শোনা যায় দুজনে নাকি ‘চুক্তির বিয়ে’ করেছিলেন! এরই মাঝে নীলের ইনস্টাগ্রাম স্টোরি দেখে চমকে গেলেন অনেকেই। যেখানে লেখা, ‘ওয়ান লাস্ট টাইম’, অর্থাৎ শেষবারের জন্য…

নীল ও তৃণা।
নীল ও তৃণা।

হঠাৎ কেন এমনটা লিখলেন নীল? অবশ্য এর পিছনে নায়কের ব্যক্তিগত জীবনের কোনো যোগ নেই। আসলে সময় বদলাচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’। আর নতুন সময়ে আর থাকছেন না নীল ভট্টাচার্য ও মধুমিতা সরকার। সেই নিয়েই নায়কের এমন পোস্ট। হাতে সানগ্লাস নিয়ে নীল শেয়ার করে নিয়েছেন একটি মিরর সেলফি। আর ছবির উপরে লেখা, ‘সাইনিং অফ, ডা. শাক্য চট্টোপাধ্যায়।’ সঙ্গে লেখা, ‘ওয়ান লাস্ট টাইম’। অর্থাৎ নীল অফিসিয়ালি জানিয়ে দিলেন আর থাকছেন না তিনি। খবর, একেবারে নতুন কাস্ট নিয়ে নতুন সময়ে আসবে ভোলে বাবা পার করেগা।

স্টার জলসা বৃহস্পতিবার একটি নতুন প্রোমো সামনে এনেছে। সেখানেই প্রথম এর আভাস মেলে। ১৮ ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে ১০টায় হবে সম্প্রচার। এখন দেখার, মুখ্য চরিত্রে কাদের দেখা মেলে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ভোলে বাবা পার করেগা-র সফর। সম্প্রচার হত সাড়ে ৫টায়। তবে সেভাবে টিআরপি তালিকায় কিছুই করে দেখাতে পারেননি নীল-মধুমিতা।

নীলের ইনস্টাগ্রাম স্টোরি।
নীলের ইনস্টাগ্রাম স্টোরি।

নীল ও তৃণার ‘ডিভোর্স’ চর্চা:

নীল-তৃণা জুটিকে ভালোবেসে ‘তৃনীল’ বলে ডাকে ফ্যানেরা। ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০২৫ সালের শেষের দিকে হঠাৎ করেই নজরে আসে যে, সোশ্যাল মিডিয়া থেকে একে-অপরকে আনফলো করে দিয়েছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। এমনকী, গত বছরের গোড়ার দিকেও কম হইচই হয়নি। আসলে বিয়ের ৬ মাস পর থেকেই দুজনের সম্পর্কের অবনতির খবর মাঝেমধ্যেই ছড়াতে শুরু করে। মাঝের কয়েক মাস নীল মুম্বইতে কাটান লম্বা সময়। তবে ডিভোর্সের খবর ছড়ানোর পরও, বেশ কয়েকবার একসঙ্গে পাবলিক অ্যাপিয়ারেন্স দিয়েছেন নীল ও তৃণা।

তবে নীলের ধারাবাহিক আচমকা বন্ধ হলেও, তৃণার মেগা দুর্দান্ত সাফল্য পাচ্ছিল। পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি বেশিরভাগ সপ্তাহেই বেঙ্গল টপার। সেখানে ইন্দ্রজিৎ বসু।