কদিন আগে দিদা হন, ৬৬ বছর বয়সে প্রেগন্যান্ট নীনা? মা হওয়ার জল্পনায় খুললেন মুখ
নীনা গুপ্তার ‘মা হতে চলা’র খবরে চমকেছিল অনেকেই। এবার এই নিয়ে মুখ খুললেন ৬৬ বছর বয়সী নীনা।
তারকাদের ভুয়ো প্রেগন্যান্সির খবর ছড়ানো নতুন কিছু নয়। তবে ৬৬ বছর বয়সী নীনা গুপ্তার ‘গর্ভবতী’ হওয়ার খবরে, রীতিমতো চমকে উঠেছিল নেটপাড়া। কদিন আগেই নীনা-কন্যা মাসাবা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। অর্থাৎ নীনা দিদা হয়েছেন। এরই মাঝে তাঁর ‘মা হতে চলা’র খবরে চমকেছিল অনেকেই।

নীনার প্রেগন্যান্সি চর্চার কারণ কী?
রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডার রিসেপশন অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা পৌঁছেছিলেন। তবে, ইন্টারনেটে যা সত্যিই নজর কেড়েছিল তা হল, শাড়ির আচলের ফাঁকে উঁচু হয়ে থাকা নীনার পেট। যা দেখে অনেকেরই ধারণা হয়, সেটা বুঝি বা বেবিবাম্প। ছড়িয়ে পড়ে প্রেগন্যান্সির খবর।
নীনার প্রতিক্রিয়া
আর এই নিয়ে নীনার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি তো হেসে গড়িয়ে পড়েন। বলেন, ‘ব্যস এটাই বাকি ছিল, বাস্তব জীবনে 'বাধাই হো'।’ প্রসঙ্গত, যাদের জানা নেই তাঁদের জন্য, বাধাই হো সিনেমায় এক ষাট বছর বয়সী মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎই প্রেগন্যান্ট হয়ে পড়েন।
কেন উঁচু ছিল পেট?
নীনা আরও বলেন, ‘কোনও বাধাই হো কেস নয়। আর আমি গর্ভবতীও নই। সত্যি কথা বলতে, শাড়ির কাপড় মোটা ছিল, তাই রিসেপশনে আমাকে ওরকম দেখাচ্ছিল।’ এরপর তীর্যক সুরে বলেন, ‘কিন্তু আমি অবশ্যই বলব, এই বয়সে এসেও আমার গর্ভাবস্থা নিয়ে এই সমস্ত জল্পনা আমার খুব ভালো লেগেছে। এটি দেখায় যে আমরা একটি জাতি হিসেবে বিকশিত হচ্ছি।’
নীনা গুপ্তা প্রেগন্যান্সি
ব্যক্তিগত জীবনে একসময় কম কটাক্ষে পড়েননি নীনা। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের প্রেমে পড়েছিলেন। খুব অল্প দিনেই সেই সম্পর্ক গভীরতা পায়। নীনার গর্ভে আসে প্রথম সন্তান। কিন্তু তত দিনে বিবাহিত ভিভ ফিরে গিয়েছেন নিজের দেশে। স্ত্রী ও পরিবার ছাড়তে চাননি। তবে গর্ভপাত করাননি নীনা। একা মা হয়ে জন্ম দেন সন্তানের। ১৯৮৯ সাল তখন, সেই সময় নীনার এই সিদ্ধান্ত নিয়ে কম কাদা ছোড়াছুড়ি হয়নি বলিউডে।
২০০৮ সালে নীনা বিয়ে করেন বিবেক মেহরাকে। আর ২০২৩ সালে নীনা-কন্যা মাসাবার বিয়ে হয়। প্রসঙ্গত, মেয়ের বিয়ের সময় মুম্বইতে এসেছিলেন ভিভ।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











