‘আমি নিশ্চিত নই…’! ৮ বছরের ছোট, ‘বাচ্চা বর’কে মনে ধরছে না নেহা কক্করের? ইনস্টায় বড় ঘোষণা
নেহা কক্কর বলেন, 'ক্যান্ডি শপ' গানের কারণে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন নেহা কক্কর। এবার আচমকাই লাইমলাইট থেকে দূরে থাকার সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি।
গায়িকা নেহা কক্কর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে একটি বড় ঘোষণা করলেন আচমকাই। তিনি লিখেছেন যে, কিছুদিনের জন্য লাইমলাইট থেকে দূরে থাকতে চান। আশ্চর্যজনকভাবে, তিনি লেখেন যে, কাজ এবং সম্পর্ক উভয়ের থেকে বিরতি চান তিনি। এবং তিনি ফিরে আসবেন কিনা তা তিনি জানেন না। এমন পরিস্থিতিতে, তাঁর পোস্টের পরে, লোকেরা অনুমান করছেন যে তাঁর এবং তাঁর স্বামী রোহনপ্রীত সিংয়ের মধ্যে পরিস্থিতি ঠিক নেই। সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা লেখেন, ‘এখন সময় এসেছে দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং যা কিছু আমার মনে আসছে তা থেকে বিরতি নেওয়ার। আমি নিশ্চিত নই যে আমি ফিরে আসবো কি না। ধন্যবাদ।’


দ্বিতীয় পোস্টে নেহা পাপারাৎজিদের অনুরোধ করেছিলেন যে, তাঁকে যেন স্পট না করা হয়। তিনি লেখেন, ‘আমি পাপারাৎজি ও ভক্তদের অনুরোধ করছি আমাকে একা ছাড়তে। আমি আশা করি আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে থাকতে দেবেন। ক্য়ামেরাবন্দি করবেন না আমাকে, প্লিজ! আমি অনুরোধ করছি! আমার শান্তির জন্য আপনি আমাকে একা ছাড়ুন।’
তবে এর কিছুক্ষণ পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এসব স্টোরি মুছে ফেলেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগে 'ক্যান্ডি শপ' গানের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন নেহা ও তাঁর ভাই টনি কক্কর।
২০২১ সালের অগস্ট মাসে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিয়োর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন তাঁরা। একবার কপিল শর্মার শো'তে এসে নেহা জানিয়েছিলেন, রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বাঁধনে বাঁধা পড়তে মন থেকে তৈরি ছিলেন না রোহন। আবার ৩৩ বছরের নেহা রাজি ছিলেন না কমিন্টমেন্ট ছাড়া সম্পর্কে। শুরুতেই গায়িকা বলে দিয়েছিলেন, ‘এবার প্রেম নয়, আমি বিয়ে করব’। তারপর নাকি ব্রেক আপ হয়ে যায় ‘নেহুপ্রীত’-এর। কিন্তু কয়েকদিনের ব্যাবধানেই রোহন বুঝতে পারেন নেহাকে ছাড়া তাঁর জীবন অচল। আর মদ্যপ অবস্থায় ফোন করে নেহাকে সোজাসুজি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহনপ্রীত।
E-Paper











