Kiara Advani: মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে! বেবি ফ্যাট গায়েব, চাবুক ফিগারে কিয়ারা নজরকাড়া
মেয়ের জন্মের পাঁচ মাস পর মিডিয়ার সামনে এলেন কিয়ারা। প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্সে কিয়ারার মেদহীন পেট দেখে অবাক সকলে।
জুলাই মাসে মা হয়েছিলেন কিয়ারা আডবানি, এতদিন মায়ের দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। মেয়ের জন্মের প্রায় পাঁচ মাস পর প্রথমবার প্রকাশ্যে এলেন কিয়ারা। তাঁর প্রথম উপস্থিতি ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মা হওয়ার পর প্রথমবার পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন নায়িকা, তাঁর চাবুক ফিগার দেখে হাঁ সকলে।

বেবি ফ্য়াটের লেশমাত্র নেই। শর্ট ডেনিম আর ওয়ান শোল্ডার অফ ডেনিম শার্টে সেক্সি লুকে দেখা গেল নতুন মা-কে। তিনি পাপারাৎজিদের দিকে তাকিয়ে একটি দ্রুত হাসি হাসলেন, ক্যামেরার সামনে আগের মতো প্রাণোচ্ছ্বল কিয়ারা। পোশাকের সঙ্গে সমাঞ্জস্য রেখেই ছিল কিয়ারার গোটা সাজ। পায়ে স্নিকার্স, চুলে পনিটেল।
সিদ্ধার্থ এবং কিয়ারা তাদের মেয়ের নাম ঘোষণা করেছেন গত মাসে। কিয়ারা এবং সিদ্ধার্থ একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁদের মেয়ের নাম প্রকাশ করেছিলেন। জুটি মেয়ের নাম রেখেছে সারায়াহ। হিব্রু অভিধান থেকে বাছা এই নামের অর্থ রাজকন্যা বা সম্ভ্রান্ত মহিলা। এদিন কিয়ারাক দেখেই ছবি শিকারিদের প্রশ্ন, ‘সারায়াহ কেমন আছে?’ মাথা নেড়ে কিয়ারা জানান, মেয়ে খুব ভালো আছে। কিয়ারার ফ্ল্যাট পেট দেখে অনেকের মনেই প্রশ্ন, ৫ মাসে কীভাবে পেটের সব মেদ জড়িয়ে ফেললেন নায়িকা! কারুর আবার চোখ টানল নায়িকার দাঁতের গঠন। অনেক নেটিজেনের দাবি, দাঁতে কিচ্ছু করিয়েছেন কিয়ারা।
এখনও পর্যন্ত মেয়ের মুখ দেখাননি সিদ্ধার্থ-কিয়ারা। এই দম্পতি তাদের সন্তানের ছোট্ট মোজা ঢাকা পা হাতের তালুতে ধরে রাখা একটি ছবি পোস্ট করেছিলেন গত মাসে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে মা হতে চলার জল্পনায় সিলমোহর দেন কিয়ারা। গত ১৫ই জুলাই মেয়েকে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতিতে সিড-কিয়ারা লিখেছিলেন, ‘আমাদের হৃদয় পূর্ণ এবং আমাদের পৃথিবী চিরতরে পরিবর্তিত হয়েছে। আমরা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছি। সিদ্ধার্থ এবং কিয়ারা।’
কিয়ারা সর্বশেষ ওয়ার ২- এ হাজির হয়েছিল। আগামিতে যশ এবং নয়নতারার সাথে টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস-এ দেখা যাবে, রণবীর সিংয়ের সাথে ডন ৩-তেও কাজ করবেন কিয়ারা। সব মিলিয়ে বেজায় ব্য়স্ত নতুন মা।












