Jisshu-Nilanjana Divorce: ‘আজ যা শেষ হচ্ছে…’! সমাপ্তির ঘোষণা নীলাঞ্জনার, যিশুর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে গেল?
আইনিভাবে কি ডিভোর্স হয়ে গেল যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার? সারা ও জারার মাম্মার পোস্টে শেষের কথা। এমনকী, এই শেষের জন্য কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না তিনি।
শুক্রবার মধ্যরাতের কাছাকাছি সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা শর্মা-র একটি পোস্ট এল। যা দেখে অনেকের মনেই প্রশ্ন, যিশু সেনগুপ্তর সঙ্গে সম্পর্ক কি পুরোপুরি চুকল? আইনিভাবে বিচ্ছেদ হল তাঁদের? যদিও সারা-জারা-র মায়ের পোস্টে স্পষ্টভাবে কোনো কিছুই লেখা নেই।

কী লেখেন নীলাঞ্জনা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে? একটি নোট শেয়ার করে নেন তিনি, যেখানে লেখা রয়েছে, ‘কোনো কিছু যখন শেষ হয়, এর কারণ এটা নয় যে সেটি অর্থহীন হয়ে পড়েছিল। কারণ হল আমাদের গঠন করার কাজ শেষ করে ফেলেছে সেটি! আর যখন এই অধ্যায়টি শেষ হল, আমার মনে শুধুই কৃতজ্ঞতা। যখন আমি নিজেকে চিনতাম না, তখন এটি আমাকে যা দিয়েছিল তার জন্য, মর্যাদা ধরে রাখতে এটি আমাকে শিখিয়েছে, তার জন্য। আমার ভেতরে নীরবে বেড়ে ওঠা স্বাধীনতার জন্য এবং যে আত্মসম্মানোধ আপোষহীন হয়ে উঠেছে তার জন্য। আমি এখানে আমার কণ্ঠস্বর খুঁজে পেয়েছি।’
নীলাঞ্জনার এই পোস্টে আরও লেখা, ‘আমি শিখেছি যে আমি নিজের ভার নিজেই বহন করতে পারি। আজ যা শেষ হচ্ছে, তা আমাকে শূন্য করে দিয়ে যাচ্ছে না। এটি আমার মধ্যে স্পষ্টতা, সাহস এবং নিজের প্রতি গভীর আস্থা হিসেবে বেঁচে থাকবে। এটি এমন একটি সমাপ্তি যা আমি শ্রদ্ধা ও পূর্ণ হৃদয়ে গ্রহণ করছি।’
আপাতত টলিউডের অন্যতম সফল মহিলা প্রযোজক হলেন নীলাঞ্জনা শর্মা। তাঁর ‘নিনি চিনিস মাম্মাস প্রডোকশন’ থেকে বেশ কিছু ধারাবাহিক চলছে ছোট পর্দায়। এর আগে যৌথভাবে যিশু সেনগুপ্তর সঙ্গেই প্রযোজনা সংস্থা খুলেছিলেন। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন নীলাঞ্জনা। মুম্বইয়ের গ্ল্যামার ইন্ডাস্ট্রির পরিচিত নাম ছিলেন তিনি। এরপর ভালোবাসার টানে সব ছেড়ে চলে আসেন। সংসার পাতেন যিশুর সঙ্গে। যদিও ২০২৪ সালের মাঝামাঝি খবর আসে, তাতে ভাঙান ধরার।
যিশু বা নীলাঞ্জনার পক্ষ থেকে সরাসরি এই বিচ্ছেদ নিয়ে মুখ খোলা হয়নি। টলিপাড়ার অন্দরে কান পাতলে নানা খবর আসে। কারও দাবি, যিশু নাকি নিজের আপ্ত সহয়াকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। আবার একপক্ষের মতে, নীলাঞ্জনা নাকি বড্ড কন্ট্রোল ফ্রিক, তাই সম্পর্কের বাধান কাটতে বাধ্য হয়েছেন খাদান-অভিনেতা। যদিও এই সময়, মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে তাঁর দুই মেয়ে সারা ও জারা। এমনকী, সোশ্যাল মিডিয়ায় বাবাকে আনফলো করে দিয়েছেন দুজনে।
২০০৪ সালে বিয়ে যিশু-নীলাঞ্জনার। ২২ বছর পর কি এবার তবে আইনিভাবেই পথ হল একদম আলাদা?
E-Paper











