বিয়ে করে বিপাকে হিরণ, জামিন অযোগ্য ধারায় মামলার রুজু হল নবদম্পতির বিরুদ্ধে
প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় এখন বেশ বিপাকেই পড়েছেন হিরণ। অভিনেতার বিয়ের ছবি প্রথম প্রকাশে আসতে অনেকেই না জেনেই শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেন কিন্তু পরে জানা যায়, বাড়িতে স্ত্রী এবং সন্তান বর্তমান থাকার পরেও দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা।
প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় এখন বেশ বিপাকেই পড়েছেন হিরণ। অভিনেতার বিয়ের ছবি প্রথম প্রকাশে আসতে অনেকেই না জেনেই শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন কিন্তু পরে জানা যায়, বাড়িতে স্ত্রী এবং সন্তান বর্তমান থাকার পরেও দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা। খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটি সঙ্গে সঙ্গে অন্যরকম মোড় নেয়।
জামিন অযোগ্য ধারায় মামলার রুজু হল নবদম্পতির বিরুদ্ধে
হিরণ বিয়ের পিঁড়িতে বসতেই স্বামীর বিরুদ্ধে সরব হন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। বুধবার রাতেই আনন্দপুর থানায় নব দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনিন্দিতা এবং মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের উপর ভিত্তি করেই এবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হল হিরণ ও ঋতিকা গিরির বিরুদ্ধে।
পুলিশ সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী প্রথম স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করা অত্যন্ত অপরাধমূলক কাজ যা জামিন অযোগ্য ধারা, অর্থাৎ অভিনেতা এবং তাঁর দ্বিতীয় স্ত্রীকে যদি গ্রেফতার করা হয় তাহলে খুব সহজে জামিন পাবেন না তাঁরা।
প্রসঙ্গত, অনিন্দিতা পুলিশের কাছে অভিযোগপত্রে লিখেছেন, 'আমি ১১ ডিসেম্বর ২০০০ সালে উলুবেরিয়াতে হিরন্ময় চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পরি। কিন্তু দিনের পর দিন তিনি আমাকে এবং আমার মেয়েকে অত্যাচার করেন শারীরিক এবং মানসিকভাবে। আমার মেয়ের বয়স এখন ১৯ বছর। সেও বাবার ব্যবহারে ভীষণ ক্ষুব্ধ।'
অনিন্দিতা আরও লেখেন, ‘আমি বর্তমান থাকা সত্ত্বেও আমার স্বামী ২১ বছর বয়সী এক মেয়েকে বিয়ে করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটি জানতে পেরেছি। এটি আইনসম্মত নয়। আমি জীবিত থাকা সত্ত্বেও উনি বেনারসে বিয়ে করেছেন যা সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ।’
স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রী নিয়ে অনিন্দিতা নিজের জায়গায় অনড়। এদিকে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার দ্বিতীয় স্ত্রী একটি পোস্ট করলেও পরে সেটি ডিলিট করে দেন। হিরন্ময় নিজেও চুপ করে রয়েছেন। বহুদিন বড় পর্দা থেকে দূরে থাকা এই অভিনেতা নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে আবার ফিরে এলেন চর্চায়।
News/Entertainment/বিয়ে করে বিপাকে হিরণ, জামিন অযোগ্য ধারায় মামলার রুজু হল নবদম্পতির বিরুদ্ধে