মরক্কোর ফুটবলারের পাশাপাশি বিবাহিত ভূষণের সঙ্গেও প্রেম? চাঁচাছোলা জবাব নোরার

পাঁচ বছর আগে রেডিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়েছিল বলিউড অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহির সঙ্গে সম্পর্ক রয়েছে টি সিরিজের চেয়ারম্যান তথা পরিচালক ভূষণ কুমারের। এই গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ঝড়ের গতিতে। কিন্তু সেই সময় অভিনেত্রী এই বিষয় নিয়ে কোনও কথা বলেননি।

Published on: Jan 18, 2026 2:49 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাঁচ বছর আগে রেডিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়েছিল বলিউড অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহির সঙ্গে সম্পর্ক রয়েছে টি সিরিজের চেয়ারম্যান তথা পরিচালক ভূষণ কুমারের। এই গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ঝড়ের গতিতে। কিন্তু সেই সময় অভিনেত্রী এই বিষয় নিয়ে কোনও কথা বলেননি।

মরক্কোর ফুটবলারের পাশাপাশি বিবাহিত ভূষণের সঙ্গেও প্রেম?
মরক্কোর ফুটবলারের পাশাপাশি বিবাহিত ভূষণের সঙ্গেও প্রেম?

তবে পাঁচ বছর পর আবার যখন সেই সম্পর্ক নিয়ে আবার কাটাছেঁড়া করা হয় তখন নোরা নিজে এই গুজবের তীব্র নিন্দা করেন এবং সপাটে জবাব দেন সমস্ত মানুষের বিরুদ্ধে যারা এই গুজবকে সত্য বলে বিশ্বাস করেছিলেন।

আরও পড়ুন: নয়া পালক জুড়ল দেবের মুকুটে, অভিনেতার নামে চালু হল ডাক টিকিট

কি পোস্ট করা হয়েছে?

সম্প্রতি একজন রেডিটর নোরার মন্তব্যের সেই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যেখানে ভূষণের সঙ্গে অভিনেত্রীর প্রেম নিয়ে আলোচনা করা হয়েছে। পোস্টে দেখা যাচ্ছে একজন টিকটক ব্যবহারকারী লিখেছিলেন, নোরা কিভাবে দামি পোশাক, ব্যাগ, গাড়ি কিনতে পারে, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এর পেছনে কি কোন গোপন প্রেম লুকিয়ে রয়েছে? তাহলে কি ভূষণের সঙ্গে প্রেমের গুঞ্জন সত্যি?

মরক্কোর ফুটবলারের পাশাপাশি বিবাহিত ভূষণের সঙ্গেও প্রেম?
মরক্কোর ফুটবলারের পাশাপাশি বিবাহিত ভূষণের সঙ্গেও প্রেম?

পোস্ট করার স্ক্রিনশটে দেখতে পাওয়া যাচ্ছে, নোরা সেই ভিডিওর নিচে কমেন্টে হাসির ইমোজি সহ ‘ওয়াও’ লিখেছেন। নোরার কমেন্ট দেখে একজন লিখেছেন, উনি কেন কমেন্ট করলেন এতে আরও বেশি হাইলাইট হলেন তিনি। একজন সোশ্যাল মিডিয়া ইউজার কমেন্ট করে লিখেছেন, টিকটক-এর মত প্ল্যাটফর্মে যেখানে লোকেরা যা শুনবে এবং দেখবে সেটাই বিশ্বাস করবে।

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে অহনা, নতুন গাড়ির অবস্থা বেহাল, কেমন আছেন অভিনেত্রী?

বর্তমানে মরক্কোর ফুটবল তারকা আছরা হাকিমির একটি পোস্ট লাইক করার পর থেকে তাঁর সঙ্গেও অভিনেত্রীর প্রেমের গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও এই প্রসঙ্গে কোন মন্তব্য প্রকাশ করেননি অভিনেত্রী। অন্যদিকে ভূষণ কুমার ২০০৫ সালে দিব্যা খোসলাকে বিয়ে করেছিলেন এবং ২০১১ সালে জন্ম দিয়েছিলেন একমাত্র সন্তানকে।

প্রসঙ্গত, নোরাকে শেষ দেখা গিয়েছিল ২০২৫ সালের ‘উফফ ইয়ে সিয়াপা’ ছবিতে এবং থাম্মার ‘দিলবার কি আঁখোঁ কা’ গানে । তিনি শীঘ্রই কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’ এবং তামিল ছবি ‘কাঞ্চনা ৪’-এ অভিনয় করবেন।