শাহিদের পাগলামি চোখেই পড়ল না, ‘ও রোমিও’ টিজারে তাক লাগালেন ফরিদা জালাল

শনিবার অর্থাৎ ৯ জানুয়ারি মুক্তি পেয়েছিল শাহিদ কাপুর অভিনীত ও রোমিও ছবির টিজার। প্রথম দর্শনেই বোঝা গিয়েছিল বহুদিন বাদে এই ছবির মাধ্যমে আবার ফর্মে ফিরতে চলেছেন শাহিদ। পাশবিক হাসি, রক্তাক্ত মুখ, গোটা গায়ে ট্যাটু সবমিলিয়ে শাহিদের ফার্স্ট লুক ছিল ভয় ধরানো। এবার প্রকাশ্যে এল ছবির টিজার।

Published on: Jan 10, 2026 1:23 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শনিবার অর্থাৎ ৯ জানুয়ারি মুক্তি পেয়েছিল শাহিদ কাপুর অভিনীত ও রোমিও ছবির টিজার। প্রথম দর্শনেই বোঝা গিয়েছিল বহুদিন বাদে এই ছবির মাধ্যমে আবার ফর্মে ফিরতে চলেছেন শাহিদ। পাশবিক হাসি, রক্তাক্ত মুখ, গোটা গায়ে ট্যাটু সবমিলিয়ে শাহিদের ফার্স্ট লুক ছিল ভয় ধরানো। এবার প্রকাশ্যে এল ছবির টিজার।

ও রোমিও টিজার মনে করাল ‘কবির সিং’- ‘কামিনে’র কথা
ও রোমিও টিজার মনে করাল ‘কবির সিং’- ‘কামিনে’র কথা

টিজার প্রসঙ্গে

১ মিনিট ৩৫ সেকেন্ডের এই টিজার মুগ্ধ করেছে সকলকে। টিজারে দেখতে পাওয়া গিয়েছে নানা পাটেকর, বিক্রান্ত মেসি, অবিনাশ তিওয়ারি, তৃপ্তি দিমরিকে। টিজার শুরু হয় যখন একটি নৌকায় শাহিদ ছোট বলে চিৎকার করে। কাউবয় টুপি, সারা শরীরে ট্যাটু নিয়ে যেন হিংস্রভাবে কাউকে খোঁজাখুঁজি করতে থাকে সে।

আরও পড়ুন: আজ পর্যন্ত খান নি চুমু! কেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নারাজ স্বস্তিকা?

পুরোপুরি আলো আঁধারিতে ঘেরা ছবির টিজার দেখে বেশ বোঝাই যাচ্ছে সিনেমাটি হতে চলেছে একটি অ্যাকশন প্যাক মুভি। নিমেষে গুলি চালানো থেকে শুরু করে ছুরি দিয়ে হত্যা, সবকিছুই যেন দেখানো হবে এই ছবিতে।

তবে ছবির টিজারে দুটি জিনিস ভীষণভাবে নজর কেড়েছে সকলের। প্রথমত ছবির টিজারে একটি অংশে মাধুরী দীক্ষিতকে দেখানো হয়েছে। বেটা ছবিতে মাধুরী দীক্ষিতের বিখ্যাত গান ব্যবহার করা হয়েছে এই সিনেমায়। দ্বিতীয়ত ফরিদা জালালকে এই সিনেমায় অসাধারণ ডায়লগ ডেলিভারি করতে দেখা গিয়েছে।

তবে গোটা টিজার দেখার পর দর্শকদের মন কেড়ে নিয়েছে ফরিদা জালাল। ইতিমধ্যেই ফরিদা জালালের অংশটুকু নিয়ে তৈরি হয়েছে মিম। একজন লিখেছেন, আপনার মুখে এমন কথা সত্যি অপ্রত্যাশিত। দ্বিতীয় একজন লিখেছেন, ফরিদা সিলেবাসের বাইরে চলে গিয়েছেন এই ছবিতে।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেছে রয়েছে সব প্রমাণ, কারা ভাঙলো ঐন্দ্রিলা-অঙ্কুশের ছবির কাট আউট?

শাহিদের ভক্তরাও অভিনেতাকে দেখে খুব খুশি। তাদের একজন লিখেছেন, 'এই টিজার 'কামিনে'-এর কথা মনে করিয়ে দেয়, পরিচালনা সত্যি দারুন। কামব্যাক আরও মারাত্মক হবে!!!' অন্য একজন লিখেছেন, 'বলিউড ২০২৬-এ তুঙ্গে থাকবে, ধুরন্ধর ২, ও রোমিও, কিং, লাভ অ্যান্ড ওয়ার, রামায়ণ।'

বিশাল ভরদ্বাজ রচিত ও পরিচালিত 'ও' রোমিও' সিনেমার চিত্রনাট্য লিখেছেন রোহান নারুলা। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং আগামী ১৩ ফেব্রুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।