Shah Rukh Khan: ফ্য়ানের কাণ্ডে মেজাজ হারালেন শাহরুখ! সেলফি শিকারির ফোন কাড়লেন কিং খান, তারপর…

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানকে নিয়ে চর্চা হবে না, এমনটা ভাবাই দায়। তবে এবার প্রেক্ষাপট কোনও সিনেমার প্রচার নয়, বরং এক অনুরাগী ও তাঁর ফোনের সঙ্গে শাহরুখের আচরণের একটি ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়।

Published on: Jan 20, 2026 8:00 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তিনি সবার পছন্দের কিং খান, বিদেশের মাটিতে ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধি। তাঁর এক ঝলক পাওয়ার জন্য ‘মন্নত’-এর সামনে চাতক পাখির মতো চেয়ে থাকেন অগুনতি অনুরাগী। তাঁর ব্যবহার সর্বদা মন জিতে নেয় লাখো অনুরাগীর। কিন্তু সেই শাহরুখ খানেরই এক ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মঞ্চে এক অনুরাগী তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করতেই মেজাজ হারালেন বাদশাহ? নাকি এর নেপথ্যে ছিল অন্য কোনও রহস্য? ভাইরাল ভিডিওতে দেখা গেল, ভক্তের হাত থেকে ফোন কেড়ে নিলেন খোদ কিং খান। আর এই দৃশ্য ঘিরেই এখন সরগরম নেট দুনিয়া।

ফ্য়ানের কাণ্ডে মেজাজ হারালেন শাহরুখ! সেলফি শিকারির ফোন কাড়লেন কিং খান, তারপর…
ফ্য়ানের কাণ্ডে মেজাজ হারালেন শাহরুখ! সেলফি শিকারির ফোন কাড়লেন কিং খান, তারপর…

ঠিক কী ঘটেছিল? সম্প্রতি রিয়াধের রাজকীয় মঞ্চে বসেছিল ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’ আসর। চাঁদের হাট বসেছে সেখানে— মিলি ববি ব্রাউন থেকে শুরু করে কেটি পেরি, আর ভারতের প্রতিনিধি হিসেবে মধ্যমণি ‘কিং খান’। সেই অনুষ্ঠান সেখানেই এক অতি-উৎসাহী অনুরাগী প্রিয় নায়কের সঙ্গে ফ্রেমবন্দি হতে মঞ্চে উঠে পড়েন এবং অনুমতি না নিয়েই শাহরুখের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করেন। তখনই ঘটে সেই কাণ্ড। দেখা যায়, শাহরুখ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ়ভাবে ওই ব্যক্তির হাত থেকে ফোনটি কেড়ে নিলেন। সেই মুহূর্তের ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে পক্ষের ও বিপক্ষের লড়াই।

নেটপাড়ার প্রতিক্রিয়া: এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। অনেকের মতেই শাহরুখের আচরণ ছিল কিছুটা উদ্ধত। তাঁদের বক্তব্য, একজন অনুরাগী কেবল ভালোবাসার টানেই সেলফি নিতে চেয়েছিলেন, সেখানে ফোন কেড়ে নেওয়াটা শোভন নয়। কেউ কেউ তো ‘অহংকারি’ শব্দটিও জুড়ে দিয়েছেন অভিনেতার নামের পাশে।

অন্যদিকে শাহরুখ-ভক্তদের দাবি, সেলিব্রিটি মানেই পাবলিক প্রপার্টি নয়। প্রত্যেকেরই একটা ব্যক্তিগত পরিসর বা ‘পার্সোনাল স্পেস’ থাকে। অনুমতি ছাড়া গায়ের কাছে ফোন নিয়ে আসাটা অসভ্যতা। অভিনেতার সুরক্ষা এবং গরিমা বজায় রাখার জন্যই তিনি এমনটা করেছেন বলে মনে করছেন তাঁরা। কেউ কেউ দাবি করেন, অস্কার বা আইফার মতো বড় মঞ্চে কেউ ব্যক্তিগত ফোন দিয়ে সেলফি তোলা নিয়মবিরুদ্ধ । শাহরুখ কেবল সেই নিয়মটিই মেনে চলেছেন।

আদপে কি এটি নিছকই মজা? ভিডিওটি খুঁটিয়ে দেখলে অনেকের মনে হয়েছে, শাহরুখ হয়তো পুরোটাই মজার ছলে করেছেন। কারণ ফোন নেওয়ার সময় তাঁর মুখে ছিল সেই চেনা হাসি। এমনকি ফোনটি কেড়ে নিয়ে তিনি নিজেই পোজ দেবেন কি না, সেই রহস্যও দানা বেঁধেছে। তবে ঘটনার সূত্রপাত যাই হোক না কেন, শাহরুখের ‘রিঅ্যাকশন’ এখন টক অফ দ্য টাউন।

বলিউডের কিং খানের ক্ষেত্রে ছোট ঘটনাও বড় আকার নেয়। এর আগেও বিমানবন্দরে অনুরাগী হাত ধরতে আসায় তিনি মেজাজ হারিয়েছিলেন। এবারের ফোন কাড়ার ঘটনা কি নেহাতই রসিকতা নাকি ধৈর্যের বাঁধ ভাঙা— তা নিয়ে বিতর্ক চললেও, লাইমলাইট যে আজও তাঁর দখলেই, তা আবার প্রমাণিত হল।