‘গোবিন্দাকে আমি কখনো ক্ষমা করব না…’ ! ফের মুখ খুললেন সুনীতা, উসকে ডিভোর্স-চর্চা

সুনীতা আহুজা সেই সেলিব্রিটিদের মধ্যে একজন যিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলাখুলি কথা বলেন এবং কিছু বলার আগেও দ্বিধাও করেন না। এবার গোবিন্দাকে নিয়ে ফের বিস্ফোরক সুনীতা। 

Published on: Jan 17, 2026 4:43 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সুনীতা আহুজা এবং গোবিন্দা বেশ কিছুদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে দুজনের ডিভোর্সের খবর এসেছিল, কিন্তু সুনীতা ও গোবিন্দা বলেছিলেন যে এই রিপোর্টগুলি ভুল। এখন তবে সুনীতা একটি সাক্ষাৎকারে গোবিন্দার ‘বিবাহ বহির্ভূত সম্পর্কে’র বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই জাতীয় মেয়েরা অনেক আসে।

গোবিন্দা ও সুনীতা।
গোবিন্দা ও সুনীতা।

সুনীতা মিসমলিনিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যার প্রোমো সামনে এসেছে। তিনি বলেন, ‘আমি গোবিন্দকে ক্ষমা করব না। আমি নেপালের মেয়ে, আমি যদি নিজের খুকরি খুলি, তাহলে কাওকে ছেড়ে কথা বলব না। তাই আমি গোবিন্দাকে বলতে চাই, তোমার বয়স এখন ৬৩, একটু সতর্ক হও এবারে।’ সুনীতা আরও বলেন, ‘এই ধরনের মেয়েরা খুব ধুরন্ধর হয়, আর তুমি একেবারেই বোকা। তোমার বয়স এখন ৬৩, টিনাকে বিয়ে দিতে হবে, যশের কেরিয়ার আছে।’

এখানেই শেষ নয়, সুনীতার অভিযোগ যে, সেভাবে ছেলের কেরিয়ারেও নাকি নজর নেই বাবা গোবিন্দার।ষ তাই একবার কটাক্ষ করে বলতে বাধ্য হয়েছিলেন, ‘তুমি কেমন বাবা!’

এর আগে একসঙ্গে ডিভোর্সের গুঞ্জনে মুখ খুলেছিলেন গোবিন্দা ও সুনীতা আহুজা। সব ‘ভুয়ো’ বলে ফউড়িয়ে দেন গোবিন্দা। আর সুনীতার বক্তব্য ছিল, তাঁদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না কখনো। গোবিন্দা শুধু তাঁর, আর কারও নয়।

এখানেই শেষ নয়, সুনীতা তাঁর ভ্লগ এবং সাক্ষাৎকারে গোবিন্দার সঙ্গে তার সম্পর্ক এবং মতবিরোধ সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন, তবে গোবিন্দা এখনও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।