প্রীতিভোজে বর সৌম্যর সঙ্গে বেগুনী বেনারসী আর ভারী সোনার গয়নায় নজরকাড়া মৌবনী! চমক দিলেন মানেকা-মুমতাজও

৩০ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন জাদুসম্রাট জুনিয়র পি সি সরকারের মেজ মেয়ে মৌবনী সরকার। চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এবার প্রকাশ্যে এল তাঁদের প্রীতিভোজের ছবি।

Updated on: Dec 04, 2025 10:06 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

৩০ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন জাদুসম্রাট জুনিয়র পি সি সরকারের মেজ মেয়ে মৌবনী সরকার। চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এবার প্রকাশ্যে এল তাঁদের প্রীতিভোজের ছবি।

প্রীতিভোজের অনুষ্ঠানে বেগুনী রঙের বেনারসীর সঙ্গে ভারী সোনার গয়নায় নজরকাড়া মৌবনী! ছবি- সংগৃহীত
প্রীতিভোজের অনুষ্ঠানে বেগুনী রঙের বেনারসীর সঙ্গে ভারী সোনার গয়নায় নজরকাড়া মৌবনী! ছবি- সংগৃহীত

আরও পড়ুন: আদৌও বিয়ের পিঁড়িতে বসছেন পলাশ-স্মৃতি? 'যতটা সম্ভব…', যা বললেন পলক

এদিনের অনুষ্ঠানেও রূপালি রঙের জড়ি দিয়ে জাল কাজ করা বেগুনী রঙের বেনারসীতে সেজেছিলেন। গলায় সোনার ভারী দুটি নেকলেস, একটি মোটা ঝোলা হার, হাতে শাঁখা-পলা বাঁধানো, বালা, আংটি, ঝোলা কানের,ছোট্ট নাকফুল, কপালে মেরুন টিপের সঙ্গে টিপ ঘেষা হালকা ক্লকায় সেজে উঠেছিলেন। অন্যদিকে, সৌম্যর পরনে ছিল আজরাকের কাজ করা, নীল রঙের বর্ডার দেওয়া, খয়েরি রঙের পাঞ্জাবি, গলায় থাক থাক মুক্তোর হারে সেজে উঠেছিলেন।

অন্যদিকে, বোনের বিয়েতে মানেকা কমলা রঙের বেনারসীতে সেজে উঠেছিলেন। অন্যদিকে, নীল রঙের বেনারসী পরেছিলেন মুমতাজ। জাদুসম্রাটের পরনে ছিল সোনালি রঙের তসরের পাঞ্জাবি, তাঁর অর্ধাঙ্গিনী জয়শ্রী সরকার পরেছিলেন বেগুনী রঙের উপর ব্রোঞ্জ রঙের জরির কাজ করা শাড়ি।

আরও পড়ুন: মাত্র ২১ বছরেই প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন! গোলাপি ফ্রক পরা এই খুদেকে চিনতে পারলেন? বর্তমানে ইনি জনপ্রিয় অভিনেত্রী

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌবনী। মেয়েদের বিয়ের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপণ দিয়েছিলেন পি সি সরকার, সেখান থেকেই পাত্রের সন্ধান পান। তারপর প্রকাশ্যে আসে মৌবনীর বিয়ের খবর। পাত্র চন্দননগরের বাসিন্দা। তারপর জাঁকজমক করে তাঁদের বিয়ে হয়। তার আগে মৌবনীর আইবুড়ো ভাতও জমজমাট। বিয়ের আসরে স্ত্রীকে লাবুবু পুতুল ও হীরের আংটি উপহার দিয়েছিলেন সৌম্য।

উল্লেখ্য, একটি অনুষ্ঠানে এসেছিলেন মুমতাজ সরকার, মৌবনী সরকার সেখানেই যখন তাঁদের জিজ্ঞেস করা হয় যে তাঁরা পাত্র পেলেন কিনা বিজ্ঞাপন থেকে, কবেই বা বিয়ের পিঁড়িতে বসছেন তখন তাঁরা জানিয়েছেন, 'খুব শীঘ্রই সুখবর পাবেন সকলে। তবে এখনই জানানো যাবে না।' ফলে তখন স্পষ্ট না করলেও, ইঙ্গিত বুঝিয়ে দেন যে পাত্র নির্বাচন হয়ে গিয়েছে।

পিসি সরকার জুনিয়র ও তাঁর স্ত্রী জয়শ্রী সরকারের তিন কন্যে। বড় মেয়ে মানেকা সরকার তাঁর বাবার পথে হেঁটে ম‍্যাজিক দেখান। মেজো এবং ছোট মেয়ে মমতাজ এবং মৌবনী দুজনেই অভিনয় দুনিয়ার পরিচিত মুখ। মানেকা সরকার ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সে এক যুগ আগের কথা, টেকেনি সেই সম্পর্ক।