‘অন্য মেয়ের সঙ্গে বিছানায় আপত্তিকর অবস্থায় পলাশ, ওকে মারধর করে মহিলা ক্রিকেটাররা’, দাবি স্মৃতির বন্ধুর

জল্পনা কি তবে সত্য়ি? বিয়ের আগের রাতে পলাশের কুকীর্তির জেরেই ভাঙে বিয়ে? চাঞ্চল্যকর দাবি উঠে এল স্মৃতির বন্ধুর কথায়।

Published on: Jan 24, 2026 8:30 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতীয় মহিলা ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা এবং সুরকার পলাশ মুছলের রূপকথার মতো প্রেমের যে এমন পরিণতি হবে তা কেউ ভাবতে পারেনি। গত ২৩ নভেম্বর তারকা দম্পতির বিয়ে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। এতদিন সেই বিয়ে ভাঙার কারণকে ‘ব্যক্তিগত কারণ’ বলা হলেও, এবার স্মৃতির ছোটবেলার বন্ধু তথা প্রযোজক বিদ্বান মানে যে দাবি করলেন, তাতে তোলপাড় পড়ে গিয়েছে।

‘অন্য মেয়ের সঙ্গে বিছানায় পলাশ, ওকে মারধর করে মহিলা ক্রিকেটাররা’, স্মৃতির বন্ধু
‘অন্য মেয়ের সঙ্গে বিছানায় পলাশ, ওকে মারধর করে মহিলা ক্রিকেটাররা’, স্মৃতির বন্ধু

বিয়ের রাতে সেই ‘ভয়াবহ’ দৃশ্য

বিদ্বান মানের দাবি অনুযায়ী, ২০২৩ সালের ২৩ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের তোড়জোরের মাঝেই অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েন পলাশ। বিদ্বান বলেন, ‘ভয়াবহ দৃশ্য ছিল! পলাশকে ওই অবস্থায় বিছানায় হাতেনাতে ধরা হয়, ভারতীয় মহিলা ক্রিকেটাররা ওকে মারধর পর্যন্ত করেন।’ এই ঘটনার পরই স্মৃতি তৎক্ষণাৎ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন।

৪০ লক্ষ টাকার জালিয়াতি ও ব্ল্যাকমেল

কেবল ব্যক্তিগত প্রতারণাই নয়, বিদ্বান অভিযোগ করেছেন যে পলাশ ও তাঁর মা অমিতা মুছল তাঁর থেকে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়েছেন একটি সিনেমার বিনিয়োগের জন্য। এখন ছবি মুক্তির নাম করে আরও ১০ লক্ষ টাকা দাবি করে তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ইতিমধ্য়েই মহারাষ্ট্রের সাঙ্গলিতে পলাশের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বিদ্বান।

পলাশ মুছলের পাল্টা জবাব: পলাশ মুছল অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করে সেগুলোকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর আইনজীবী এই বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন। পলাশ এটাকে তাঁর জীবনের সবথেকে কঠিন পর্যায় বলে উল্লেখ করেছেন।

স্মৃতি-পলাশের বিয়ে কেন ভাঙল?
স্মৃতি-পলাশের বিয়ে কেন ভাঙল?

স্মৃতির বাল্যবন্ধু বিদ্বান মানের এই বয়ান এখন খবরের কেন্দ্রবিন্দুতে। এক সময়ের আদুরে জুটি স্মৃতি-পলাশের এমন তিক্ত পরিণতিতে অবাক ভক্তকুল। এখন দেখার, এই আইনি লড়াই জল কতদূর গড়ায়।